Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছাকৃত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক। সিবিএস নিউজ ও ইউগভের নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬ শতাংশ। অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি। আর ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, নির্বাচনের সময় যারা তার জন্য কাজ করেছেন, তারাই তার প্রকৃত আত্মীয়। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা-র চরকাজল হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের সময় মানুষের নানা রূপ তিনি দেখেছেন। তিনি নিজে অন্যায়-অবিচার করেন না এবং তার সঙ্গে যারা থাকেন, তাদেরও সৎ থাকার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছোটখাটো সুবিধা গ্রহণের মাধ্যমে নিজেদের সম্মান ক্ষুণ্ন না করতে। “ইউনিয়ন পরিষদের ১০-২০ কেজি চাল দিয়ে কিছু হয় না। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করব,”—বলেন তিনি। অসহায় মানুষের পাশে…
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফারঘান্দি রোববার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২১০ শিশু নিহত হয়েছে এবং আরও ১ হাজার ৫১০ জন আহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ-রেজা জাফারঘান্দি আরও জানান, একই সময়ে প্রায় ৩০০টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণের শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দায় নিয়ে পরস্পরবিরোধী দাবি থাকলেও বেশিরভাগ বিশ্লেষণ বলছে, হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে…
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের কাছে আটক নারী-শিশুসহ ৩৩ জনকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। রোববার বিকেলে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্ত্তজা আলী বলেন, ভারতে আটক নারী-শিশুসহ ৩৩ জনকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশন থেকে দেওয়া ৩৩ জনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিকট হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের অফিসার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের মধ্যে…
বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি চাই, বিএনপি নেতারা যেন ঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি। সেই রাডার সব জায়গায় ঘুরছে। কে কী করছে, আমি সব জেনে যাব। কাউকে ক্ষমা করব না। পরিষ্কার কথা, নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’ স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কদিন আগে দিনাজপুরের কাহারোলে…
সংকটকালে উপসাগরীয় আরব দেশগুলোর পাশে না দাঁড়ানোয় বড় আরব ও ইসলামী দেশগুলোর সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। খবর সিএনএনের তিনি প্রশ্ন তোলেন, আমাদের জনগণ ও দেশগুলো যখন ইরানের বিশ্বাসঘাতক আগ্রাসনের মুখে, তখন আরব ও ইসলামী সহযোগিতা সংস্থাগুলো কোথায়? বিশেষ করে আরব লীগ এবং ওআইসি কী করছে? একই সঙ্গে তিনি বড় আরব ও আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তার ভাষায়, এই অনুপস্থিতি ও অক্ষমতার প্রেক্ষাপটে পরে আরব ও ইসলামী বিশ্বের দুর্বলতা নিয়ে কথা বলা বা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা উপস্থিতির সমালোচনা করা গ্রহণযোগ্য নয়। গারগাশ আরও বলেন,…
রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক সরকারের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়ে দিয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকারের সময় কার্যকর কোনো অগ্রগতি হয়নি। সেই জায়গা থেকে বিএনপির রোহিঙ্গা সমস্যা সমাধানের অভিজ্ঞতা রয়েছে। আমরা আগেও দুইবার সফলভাবে কাজ করেছি। তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল।’ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “বর্ডার এলাকায় এখন অত্যন্ত ভলাটাইল ও ভালনারেবল অবস্থা বিরাজ করছে। এই বাস্তবতা মাথায় রেখে আমাদের রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া…
ভোলার সদর উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় শপিং ব্যাগে মোড়ানো একটি পিস্তল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জসিম নামে এক স্থানীয় বাসিন্দা ওই পুকুরের পানি সেচে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় শপিং ব্যাগ মোড়ানো একটি পিস্তল দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এই আসরে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চার টাইগার ক্রিকেটার। রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম যাবেন পরে। প্রথম ধাপে পিএসএল খেলতে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে পেসার শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে…
টানা ঈদের ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার। সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পা ফেলার জায়গা নেই। এক কিলোমিটার দীর্ঘ এই সড়কে ভিড় করেছেন অন্তত ৫০ থেকে ৬০ হাজার পর্যটক। সুগন্ধার উত্তর পাশে লাবণী এবং দক্ষিণ পাশে কলাতলী পয়েন্ট পর্যন্ত আরও ৪ কিলোমিটারেও হাজারো মানুষের ভিড়। হোটেল মালিকেরা জানান, পবিত্র রমজানে পুরো এক মাস সৈকত ফাঁকা ছিল। পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস কটেজের ৯৭ শতাংশ কক্ষ খালি পড়ে ছিল। শনিবার এক হাজারের মতো পর্যটক ছিলেন হোটেলগুলোয়। রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন পর্যটক আসেন ৮০ হাজারের মতো। আর সোমবার এসেছেন ১ লাখ ৭০ হাজার। সব মিলিয়ে গত দুই…
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।’সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায়না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেনা।…
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে চমক দেখাচ্ছে অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’। অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অংশ নেয় নিশোসহ তার টিম ‘দম’। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেন নিশো। ভক্তদের নিশো বলেন, ‘কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি ভালো না। তোমরা শিক্ষিত, তোমরা যার ভক্ত তার সম্মান রক্ষার জন্য হলেও যখন প্রতিযোগিতা নিয়ে কথা বলবা, তখন গল্প নিয়ে কথা বলবে, গল্প থেকে কী বুঝলে তা নিয়ে কথা বলবে, সিনেমার দৃষ্টিভঙ্গি কী, কেন এ সিনেমায় অভিনয় করলাম, ইন্ডাস্ট্রিকে কী দিতে চায় সেগুলো নিয়ে কথা বলবে। আর যেগুলো নোংরামি…
লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (২২ মার্চ) লিতানি নদীর ওপর অবস্থিত এই কৌশলগত সেতুটি ধ্বংস করার ফলে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই হামলার ফলে লেবাননের মানবিক সহায়তা কার্যক্রম এক চরম সংকটের মুখে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ লিতানি নদীর ওপর সব পারাপারের পথ এবং সীমান্ত সংলগ্ন লেবাননের অভ্যন্তরের ঘরবাড়ি ধ্বংসের নির্দেশ দেওয়ার পরপরই এই ধ্বংসলীলা চালানো হয়। সেতুটি ধ্বংস করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন যে, এটি দক্ষিণ লিতানি…
