Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
মামলা মোকাবিলা করে ফিরলে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসে, আমরা নমনীয় থাকবো।’ ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক এবং অর্থনৈতিক সূত্রে বেশকিছু মামলা রয়েছে সাবেক এই টাইগার অধিনায়কের নামে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তবে সম্প্রতি সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়।…
নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার (১৮ মার্চ) ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা জানানো হয়েছে। ভিসা সংক্রান্ত ওই বার্তায় জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এ ছাড়া, পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাব পড়বে, তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি।” তিনি আরও জানান, দেশে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আমিন উর…
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৮ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সান্তাহার স্টেশনের মাস্টার খাতিজা বেগম জানান, আপাতত উত্তরের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন। আদমদীঘি থানার ওসি আতোয়ার রহমান বলেন, ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদমদীঘি ফায়ার…
ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। এর আগে একই দিন সকালে ইসরায়েল দাবি করেছিল যে, তেহরানে এক লক্ষ্যভেদী বিমান হামলার মাধ্যমে তারা লারিজানিকে ‘নির্মূল’ করেছে। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আলী লারিজানি তার দায়িত্ব পালনরত অবস্থায় ‘শাহাদাত’ বরণ করেছেন। এই হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি এবং তার কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে লারিজানি ছিলেন অন্যতম প্রধান কারিগর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ…
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। আমি জেলার পুলিশ সুপার ও ওসিদের বলে দিয়েছি, আমাদের দলের কোনো নেতাকর্মীদের মাঝে চাঁদাবাজ, মাদকসহ যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল ও ত্রাণ ভাণ্ডার হতে গরীব ও দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কে কোন দলের তা দেখা…
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহনের’ (ঢাকা মেট্রো-ব ১০-৭৬০৭) একটি বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৮ মার্চ) ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সেহেরি খাওয়ার পর বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। এসময় খালে পড়ে যাওয়া বাসটিতে আগুন ধরতে দেখতে পান। খবর পেয়ে সাচার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। তবে চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম বলেন, বাসটি ভোর রাতে ঈদের যাত্রী আনতে…
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউসে’ প্রতি বছরের মতো আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এবছর স্থগিত করা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত সরকারের আরোপিত নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৮ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কুয়েত সরকার আসন্ন ঈদের ছুটিতে সকল প্রকার নাট্যানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠান এবং জনসমাগমমূলক আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এবছর ‘বাংলাদেশ…
চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আকতার হোসেন নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে জুয়েল রানার অটো পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে নিহত আখতার সেখানের একটি দোকানের কর্মচারী। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তিনি বের হতে পারেননি এবং আগুনে পুড়ে মারা যান। ঘটনার পর পুলিশ অটোপার্টসের দোকানের মালিক জুয়েল রানাকে আটক করে…
এবারের ঈদযাত্রায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে যে, প্রায় ৮৭% বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে, যা গত ২০ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অনেক রুটে ভাড়া দ্বিগুণ বা তার বেশি নেওয়া হচ্ছে। এতে দূরপাল্লা ও সিটিবাস মিলিয়ে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত আদায় হতে পারে। তারা এই পরিস্থিতি ঠেকাতে ডিজিটাল পেমেন্ট, কড়াকড়ি নজরদারি ও আইনের সঠিক প্রয়োগের দাবি জানিয়েছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড। খবর সিএনএনের। তিনি বলেন, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা ন্যায়সঙ্গত ছিল না। একই সঙ্গে ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিন্দা অব্যাহত রাখার কথাও জানান তিনি। সুইডেন সরকার আনুষ্ঠানিকভাবে ওই নাগরিকের নাম প্রকাশ না করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে কুরোশ কেয়ভানি হিসেবে শনাক্ত করেছে। গত বছর তাকে গ্রেপ্তার করা হয় এবং ইসরায়েলের পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। সুইডেন জানায়, ২০২৫ সালের জুনে গ্রেপ্তারের পর থেকেই বিভিন্ন পর্যায়ে ইরানের সঙ্গে বিষয়টি…
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) শাওয়ালের নতুন চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সাধারণত, সৌদি আরবের একদিন পর দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা…
