Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
সরবরাহ ঘাটতির কারণে ঢাকার বেশিরভাগ পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। এমনকি সরবরাহ সংকটে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে এ চিত্র দেখা যায়। তেলের পাম্পে তেল না থাকার নোটিস ঝুলছে। গাড়িচালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ অফিসগামী, কেউ জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে। এ বিষয়ে পাম্পমালিকরা বলছেন, ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিকেলে…
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাডিশনাল এসপিসহ ১৫ জন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট ও পাথরের আঘাতে উভয় পক্ষের অন্তত ৩০-৩৫ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। উত্তেজিতরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে তারা শহরের পোস্ট অফিস মোড়স্থ বিএনপির এক পক্ষের কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার…
দেশে তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। আজ সোমবার নিজ দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী গ্রাহকদের প্যানিক না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি।’এদিকে প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী…
সৌদি আরবেরও একদিন আগে এবার চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় ৭ জন মুসল্লি মিলে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। ঈদের জামাতের ইমাম ছিলেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবুবক্কর চৌধুরী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে মাওলানা ইসহাকের দৌহিত্র মাওলানা ইয়াহিয়া চৌধুরী বলেন, দীর্ঘ যাচাই বাছাইপূর্বক আফগানিস্তান, নাইজার ও মালির চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায়, তা গ্রহণ করা যায়নি। এমতাবস্থায় সন্দেহের উপর রোজা ভেঙে ঈদ করা যায় না। অতএব আজ বৃহস্পতিবার রমাজানের ৩০ রোজা পূর্ণ করে, শুক্রবার ঈদ উদযাপন করা হবে ইনশাআল্লাহ। প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও…
দাম কমানোর প্রায় ৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আরেক দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয়ের পর দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা…
আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ। মঙ্গলবার (১৭ মার্চ) আসামের রাজ্যপালের বাসভবনে এই সাক্ষাৎ হয়। সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে রাজ্যপাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। সহকারী হাইকমিশন আরও জানিয়েছে, জিকরুল হাসান ফাহাদ রাজ্যপালকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।
বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ২২ বছর বয়সী ঙোসানু মারমা ও তার চার বছরের মেয়ে (নাম জানা যায়নি)। তাদের বাড়ি সদর উপজেলার কুহালং ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের চিমিডলু পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায়…
চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিক্রম কে দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার। তাকে গণপ্রজাতন্ত্রী চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন— মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদি বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি,…
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময় সোমবার (১৬ মার্চ) এক জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করেছে। অপহৃত জেলে হলেন মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে মিজান শেখ (৪০)। মিজান শেখের সাথে থাকা তার চাচাতো ভাই জানান, তারা ১৪ মার্চ সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করতে। পরে বনদস্যু আল আমিন বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপর মিজান শেখকে নৌকা থেকে তুলে নিয়ে যায় এবং পরিবারকে মুক্তিপণের খবর দেওয়ার জন্য তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। অপহরণের বিষয়ে মিজান শেখের বড় ভাই হুমায়ন শেখ (৫৫) মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি বলেন,…
শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। কুষ্টিয়ার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের সাম্প্রতিক ঘটনা এধরণের প্রতিষ্ঠানে পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতিকে আবারও স্পষ্ট করেছে। বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমজেএফ জানায়, শিশুদের প্রতি এ ধরনের সহিংসতা ঘটছে ব্যক্তিগত পরিসরে, জনসমাগমস্থলে এবং মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শিশুদের প্রতি সহিংসতার ৭১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন কন্যাশিশু ও ২ জন ছেলেশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ১৪ জন কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার ঘটনাও রয়েছে এ তালিকায়।…
রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মুক্তা আক্তার (২১)। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে তুরাগের মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেন এর স্ত্রী মুক্তা আক্তার। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। নিহতের বাবার নাম আব্দুল জলিল। বর্তমানে উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়াবাসায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য…
