Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
ঢাকায় পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশবিরোধী আন্দোলনের দুই মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার-কে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংগঠনটির সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান এ মন্তব্য করেন। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। অনুষ্ঠানে বক্তারা পাকিস্তান দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, Lahore Resolution-এর মাধ্যমে উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়। তারা দাবি করেন, এই প্রক্রিয়ায় পূর্ব বাংলার মুসলিম নেতাদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তা যথাযথভাবে মূল্যায়িত হয়নি। সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, উপমহাদেশে মুসলিম জাতীয়তাবাদী…
বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জানা গেছে, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার…
স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর—ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজউক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত, আর ডিটিসিএসহ আরও অন্যান্য…
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডিসহ বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৫০ মিলি করে এলএসডি ছিল। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ…
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এবার সেই হামলা আরও কঠোর করার হুমকি দিয়েছে তেহরান।মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে।বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করা হবে। আইআরজিসি জানায়, আমরা জায়নবাদী সরকারের অপরাধী সেনাবাহিনীকে এই মর্মে সতর্কবার্তা দিচ্ছি যে লেবানন ও ইসরায়েলের নিরীহ বেসমারিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা আমাদের সতর্কবার্তায় কর্ণপাত না করে, তাহলে…
বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মার্চ) রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলা হতে পারে।এরআগে ২২ মার্চ জাতীয় তদন্ত সংস্থা-র পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালত-এ দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগার-এ নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর বিচারক অভিযুক্তদের…
যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার বাসিন্দা। সোমবার রাতে কেশবপুর শহর থেকে তাকে আটক করা হয় এবং পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, আটক করার সময় তার গাড়ি থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর প্রাণিসম্পদ হাসপাতালের সামনে নিজের গাড়ি রেখে ওষুধ কিনছিলেন সংসদ সদস্য মোক্তার আলী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িতে থাকা নাঈম হোসেন…
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২৪ মার্চ) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিকে, ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন তিনি। একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিবকে খাইয়ে দেন আসিফ আকবর। এরপর সাকিবও আসিফকে কেক খাইয়ে দেন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার…
কোতোয়ালি থানার মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) আদালত এ আদেশ দেন।এর আগে ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। এ মামলার অপর আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন…
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অমর ও অম্লান করে ধরে রাখা হবে। যাতে পরবর্তী প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর সমগ্র দেশে যখন নেতৃত্ব শূন্যতা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘স্বাধীনতার ঘোষণা’ প্রদান করেন।সেই স্মৃতিবিজড়িত ‘স্বাধীনতা ঘোষণা’ ইতিহাসের বিষয়বস্তু। অথচ সেটা সেভাবে পালন করা হয় না, সেটা আমরা করতে চাই।”সংস্কৃতিমন্ত্রী বলেন, মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ…
মানব পাচারের অভিযোগে মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আজ (মঙ্গলবার) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তবে শুনানির পরেই আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশ শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ একজন বলেন, ১০টা পঁচা ডিম মেরে একটু…
ইরানে হামলার দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবে প্রথম সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। সোমবার (২৩ মার্চ) টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্সের’ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কথা বলেছেন। এই গোলটেবিল বৈঠকে ট্রাম্পের পাশেই বসা ছিলেন পেন্টাগন প্রধান হেগসেথ। সেখানে ট্রাম্প বলেন, ‘আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম। আমাদের আরও অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। আগামীকাল ‘গণহত্যা দিবস’ (২৫ মার্চ) উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে। এ সময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং এর অব্যবহিত পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসীম সাহসী…
