লেখক: admin

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সাভারের বিভিন্ন স্থানে একাধিক মরদেহ উদ্ধার হওয়ার পর তার নাম প্রকাশ্যে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাঙ্গরা থানার পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তর…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে। আমরা একইভাবে সাপ্লাই করতাম সে সাপ্লাই চলছে। ডিমান্ড বেড়ে গেল তো সেখানে তো একটু ক্রাইসিস হবে। ক্রাইসিস হচ্ছে, এটা তো এটা তো সাধারণ জ্ঞান। কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, সেটাও হয় নাই। ঈদের মধ্যে যে সবাই বাড়িতে গেল, কোনো বাস কি তেলের…

Read More

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে প্রকৃত উন্নয়ন হয়নি, মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এসব দুর্নীতি বন্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলোর সুফল সাধারণ মানুষ পায়নি। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে এবং ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতি বরদাশত…

Read More

২০২৬ সালের FIFA World Cup 2026-এর টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে সমালোচনা এবার আইনি পর্যায়ে গড়িয়েছে। ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন Football Supporters Europe (এফএসই) ফিফার বিরুদ্ধে European Commission-এ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, FIFA একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে অযৌক্তিক দাম ও অস্বচ্ছ শর্ত চাপিয়ে দিচ্ছে। এফএসইর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ৪,১৮৫ ডলার (প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা), যা FIFA World Cup 2022-এর তুলনায় প্রায় সাত গুণ বেশি। তুলনায় UEFA Euro 2024 ফাইনালের টিকিট শুরু হয়েছিল মাত্র ৯৫ ইউরো থেকে। শুধু তাই নয়, বড় ম্যাচগুলোর টিকিট ২০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না। ২১ ডলার থেকে টিকিট…

Read More

পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে আয়োজক সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো জানিয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, “বর্তমান পরিস্থিতিতে অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”প্রত্যেক টিকিট হোল্ডারকে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে এই ঘোষণার পরও অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন। এর আগে, মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট-এর কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে হওয়ার কথা ছিল তার অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে নতুন করে ২৩ মে নির্ধারণ করা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বলেছেন, দেশে এখন “মামলা বাণিজ্য” ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, একটি মামলার এফআইআরে শত-শত মানুষকে আসামি করা হচ্ছে। তার অভিযোগ, মিথ্যা মামলা দিতে টাকা নেওয়া হচ্ছে, আবার নাম বাদ দিতেও টাকা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করেননি, তাদের নাম দেওয়া উচিত নয়।”এলাকায় মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুলিশের উদ্দেশে তিনি অনুরোধ করে বলেন, মিথ্যা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরান-এর যৌথ নিয়ন্ত্রণের ইচ্ছার কথাও জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত অগ্রসর হলে প্রণালিটি “খুব শিগগিরই খুলে যাবে”। যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ—যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যৎ।” বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর থেকে প্রণালিটি কার্যত অচল রয়েছে। ট্রাম্প আরও…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে দাবি করেছেন মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে একই অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক তেল ও আর্থিক বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে “মিথ্যা তথ্য” ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে “পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি” দাবি করে এবং এই অবস্থান থেকে সরে আসবে না। গালিবাফের এই বক্তব্যের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আলোচনার খবর অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি সংক্রান্ত ইস্যুতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা-এর বরাতে বাগাই বলেন, কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে…

Read More

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘জুলাই বিপ্লব’-এর আকাঙ্ক্ষা এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। জামায়াতে ইসলামীর এই নেতা দাবি করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও এখন পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে ‘সাব-জুডিস’ করা হয়েছে। তার অভিযোগ, এতে সরকারের নীরব সমর্থন রয়েছে। তিনি বলেন, “একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া—একে দ্বিচারিতাই বলা হয়।”বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, বহু প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। গণভোট প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের…

Read More

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নির্মম গণহত্যা স্মরণে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে। সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। এই দিনটি ২৫ মার্চের গণহত্যা স্মরণে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়, যা বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির গাম্ভীর্য…

Read More

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরানের অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে সেন্টকম জানিয়েছে, হামলা এখনও অব্যাহত। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, “মার্কিন বাহিনী অত্যন্ত নিখুঁত নিশানার সমরাস্ত্র (প্রিসিশন মিউনিশন) ব্যবহার করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।”

Read More

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন অবসরের প্রায় দুই বছর পার হলেও এখনো সরকারি বাংলো ছাড়েননি। গণপূর্ত অধিদপ্তর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে বাসা ছাড়ার জন্য চিঠি দেওয়া হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। জানা যায়, দায়িত্ব নেওয়ার পরই রাজধানীর বেইলি রোডের ৪০ নম্বর সরকারি বাড়িটির দিকে নজর পড়ে তার। সে সময় সেখানে বিদ্যুৎ সাবস্টেশন তদারকির পাশাপাশি পরিবারসহ বসবাস করতেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী তরিকুল ইসলাম। পরে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে বাড়িটি নিজের দখলে নেন ওয়াছি উদ্দিন।বাড়িটিকে আধুনিক ও নান্দনিক করতে সিভিল ও ইএম বিভাগ থেকে কোটি টাকার বেশি ব্যয় করা হয়। এরপর তিনি সেখানে বসবাস শুরু…

Read More

দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গত ৮ মার্চ বাংলাদেশ…

Read More