রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

