লেখক: admin

নিজের নামে মানহানি মামলা হয়েছে শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে। রবিবার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে কেউ বেঈমানি করতে চাইলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেওয়া হবে না।শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।’ তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন পেট্রলপাম্পে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য জ্বালানিসংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগে বেশি করে তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। এতে কোথাও কোথাও তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিয়মিতভাবে বিদেশ থেকে তেল আমদানি করা হচ্ছে। তাই গুজবে কান না দিয়ে অপ্রয়োজনে জ্বালানি মজুদ না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। রাজধানীর মিরপুর, তেজগাঁও, গাবতলী, আসাদগেটসহ বিভিন্ন এলাকায় পেট্রলপাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক চালক আগে যেখানে অল্প পরিমাণ…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না-শুধু নিঃশর্ত আত্মসমর্পণ।’ পোস্টে তিনি আরও বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যাকে তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন। তার মতে, বর্তমান নেতৃত্ব সরে গেলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারে।ট্রাম্প একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী, পুলিশ ও বিশেষ বাহিনী আইআরজিসি সদস্যদের অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারা আত্মসমর্পণ করলে ‘পূর্ণ নিরাপত্তা বা দায়মুক্তি’ দেওয়া হতে পারে; অন্যথায় তাদের জন্য ‘নিশ্চিত মৃত্যু’ অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের…

Read More

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ে এক ব্যবসায়ী ও তার সহকারী যাওয়ার পথে সড়কে পথরোধের পর মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যবসায়ী ও তার সহকারীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রাতেই চিকিৎসকরা তাদের শাররীক অবস্থার বেগতিক বুঝে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে আহত ব্যবসীর বাবা নুর আলম বাদী হয়ে বিএনপি নেতা হারুনসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার পর পুলিশ রাতেই মামলার প্রধান আসামি হারুনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।…

Read More

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি-বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরানের সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। ইরানের বেশ কয়েকজন সেনা সদস্য জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা তাদের ব্যারাক ত্যাগ করেছেন। তারা তাদের অধীনে থাকা সেনাদের পাহারার দায়িত্বে রেখে চলে গেছেন।সেনারা ইরান ইন্টারন্যাশনালকে বলেন, খামেনি নিহত হওয়ার পর থেকে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা বলেন, তারা কমান্ড নিয়ে অনিশ্চিত এবং শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে। ইরানি…

Read More

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু। এ ছাড়া ক্লাবের ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ মার্চ) মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মোহামেডানের নির্বাচনে সভাপতি পদের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়ে যান বরকতউল্লা বুলু। অন্যদিকে পরিচালক পদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ১২ জন। নির্বাচন কমিশনার আনোয়ারুল হক…

Read More

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬৬০ মিলিয়ন ডলারের এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।প্রতিবেদনে বলা হয়ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এতে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ভারী বোমা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরও জানায়, অস্ত্র চুক্তির অংশ হিসেবে আরও ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট…

Read More

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত অষ্টম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এরমধ্যে ভয়ঙ্কর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি বলে দাবি করেন তিনি।এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে…

Read More

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এর নিলামে দানের একটি গরু কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া (২৮) নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও তিনি অভিযুক্ত হয়েছেন।মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কেনেন। নিয়ম অনুযায়ী নিলামের সঙ্গে সঙ্গেই মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি। দীর্ঘ প্রায় এক বছর পার হলেও এখনো সেই টাকা পরিশোধ করা হয়নি।পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর মূল্য আদায়ের জন্য জীবন মিয়াকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো অর্থ…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার চেয়েছেন এক নির্যাতিতা নারী।শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজত জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে এসে রশিদা আক্তার (৩৫) নামের ওই নারী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের বিচার চান। এ সময় নিজেকে চলচ্চিত্র জগতের সাবেক এক খলনায়কের দ্বারা মারধর, নির্যাতনের অভিযোগ তুলে ওই নারী নাসিরুদ্দিন পাটোয়ারীকে জানান, গত বছর কুরবানীর ঈদে গাবতলী গরুর বাজারে গরু দেখতে গিয়ে ওই চলচ্চিত্রের খলনায়কের নির্দেশে তার লোকজনের দ্বারা মারধর ও এসিড নিক্ষেপের শিকার হন। এ নিয়ে কোর্টে মামলা করায় পরবর্তীতে রশিদা আক্তারের ১৪ বছর বয়সীকে মেয়েকেও ধর্ষণের শিকার হতে হয়েছে…

Read More

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত সপ্তম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমান জ্বলছে। মেহরাবাদ বিমানবন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এর আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তায়…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তার জেরে কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৭ মার্চ) তিনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর একদিন আগে ট্রাম্প বলেন, ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে নাহলে যুদ্ধ চলবে। এরপরেই ইরানি প্রেসিডেন্ট এই বার্তা দিলেন। রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে।এদিকে এর আগে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষাপটে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের সমস্ত ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। শনিবার (৭ মার্চ) এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক জরুরি বার্তায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই থেকে কোনো ফ্লাইট ছাড়বে না এবং কোনো ফ্লাইট সেখানে অবতরণও করবে না।দুবাই বিমানবন্দরের ওপর দিয়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপত্তার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমিরেটস কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিয়ে যাত্রীদের অনুরোধ করেছে যেন তারা বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা না হন। কারণ বিমানবন্দরের কার্যক্রম আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং শহরের চেক-ইন সুবিধাগুলোও স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার)…

Read More