Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
লেখক: admin
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেয়া হয়েছে। বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেয়ার বিষয়টি নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল। তখন ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার…
ইরানের একটি ড্রোন সোমবার সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটির রানওয়েতে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ব্রিটেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানবিরোধী সংঘাতে যোগ দেবে না। তিনি বলেন, ইরাক যুদ্ধের ভুলগুলো থেকে ‘শিক্ষা নেওয়া হয়েছে’। স্টারমার রবিবার গভীর রাতে ঘোষণা করেন, তিনি ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের যুক্তরাষ্ট্রের অনুরোধে সম্মত হয়েছেন।মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার সোমবার জোর দিয়ে বলেন, ‘যুক্তরাজ্য যুদ্ধে নেই।’ তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পরিচালিত প্রথম দফার হামলায় অংশ না নেওয়ার একটি সচেতন সিদ্ধান্ত যুক্তরাজ্য নিয়েছিল। কিন্তু অঞ্চলে বিভিন্ন মিত্র দেশের ওপর ইরানের বেপরোয়া হামলার প্রেক্ষাপটে… প্রধানমন্ত্রী…
রংপুরের মাহিগঞ্জে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে মাহিগঞ্জের কল্যাণী ৯ নম্বর ওয়ার্ডের নয়া নদীর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়া নদীর পাড়ের একটি সরকারি রাস্তা দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে ওই রাস্তা দখল ও নির্মাণকাজকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে…
চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরান হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি জার্মানি বিবেচনা করতে পারে।জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো এ খবর জানিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। এর মধ্যে বিমান হামলায় অংশ নেওয়া এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়ও রয়েছে।এর আগে রবিবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানায়। তারা সতর্ক করে জানায়, প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত। এদিকে ইরানে গত শনিবার…
রাজধানীর সড়কে নারীদের চলাচলের সুবিধার জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন।
দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি। লারিজানি লেখেন, ‘আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।’ তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে।
জুলাই সনদ ও গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ মার্চ) চট্টগ্রামের একটি বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের যে রায়, যার ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে।’ তিনি সতর্ক করে বলেন, আদালতকে দলীয়করণ বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হবে না। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। বিভাগীয় এই সমাবেশে এনসিপি আহ্বায়ক দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ…
দুবাই-ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস আজ সোমবার (২ মার্চ) থেকে সীমিত পরিসরে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে। তবে এ পর্যায়ে কেবল আগে থেকে বুকিং করা এবং পুনরায় বুকিং সম্পন্ন হওয়া যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, অগ্রাধিকার পাওয়া এসব যাত্রীদের সঙ্গে এমিরেটস কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে। এ কারণে এয়ারলাইন্সের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নিশ্চিত না করা পর্যন্ত সাধারণ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এমিরেটস কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অন্যান্য সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায়…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। পাশাপাশি এ ধরনের সামরিক অভিযানকে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে দূরপ্রাচ্যের এই দেশটি। খবর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার। সিসিটিভি জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, ‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং।’ ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে…
অভিনয়শিল্পী স্বামী জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। ময়নাতদন্ত শেষে রোববার (১ মার্চ) ইকরাকে ময়মনসিংহের ভালুকা গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সোমবার (২ মার্চ) ইকরার মৃত্যুর দুই দিন পর ইকরার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানা যায়। বেলা একটার সময়ও তার ফেসবুক আইডি সচল ছিল। হঠাৎ দেড়টার দিকে বান্ধবীদের একজন সামিয়া আলম টের পান, ইকরার আইডি হ্যাক হওয়ার বিষয়টি। তিনি করেছে, জাহের আলভী হ্যাক করেছে ইকরার ফেসবুক আইডি। সামিয়া আলম জানান, তাদের তিন বন্ধুর একটি চ্যাট গ্রুপে হঠাৎ দেখতে পান, ইকরার কথাবার্তা সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। অন্য বান্ধবীর সঙ্গে…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় চালানো হামলায় নিহত হোন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হোন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মানসুরেহ। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি।
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার ‘আত্মহত্যা’ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার একটি ভিডিও বার্তা। দাম্পত্য কলহের জেরে ইকরার মৃত্যুর পর তার পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে উপস্থিত হননি আলভী—এ নিয়েই জনমনে নানা প্রশ্ন তৈরি হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জাহের আলভী বলেন, ‘আমাকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করব। শেষ প্রশ্ন থেকেই আসি। দেখলাম অনেকেই বলছেন, যে মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে…
বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আজ সোমবার সকালে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা…
