Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা তৈরি হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই।” সড়কমন্ত্রী আরও বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোরেলের…
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় মধ্যযুগীয় পদ্ধতিতে লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর নির্মমভাবে হত্যা করার দায়ে তিনজনকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। আদালতের বেঞ্চের সাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদেরকে প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও…
ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে নতুন তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত ১,১৩০ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের বাজার করতে বেরিয়ে দোকানের ছাদ গিয়ে ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহর পুলিশ বক্সের পশ্চিম পাশের সোনাইমুড়ি সড়ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সোনাইমুড়ি সড়ক সংলগ্ন স্থানীয় দোকান থেকে ঈদের কেনাকাটা করতে মায়ের সঙ্গে এসেছিলেন ফাহাদ। এসময় ছেলেকে সড়ক সংলগ্ন ‘আল মুনসুর ড্রাগ হাউজের’ সামনে অপেক্ষা করতে বলে বিপরীতে অবস্থিতে একটি দোকানে কাপড় কিনতে যান…
দেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।…
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। এসময় মোবাইলের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।…
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে মন্ত্রী সিলেট থেকে মৌলভীবাজারে এসে জেলা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের…
তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে জানায় আল-জাজিরা। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে, তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে…
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে হানিট্র্যাপ চক্রের এক তরুণীসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে, ফাঁদে ফেলে এক যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জা মহল্লার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাষ্য পুলিশের। গ্রেপ্তাররা হলেন, মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা ও সান্টু হাওলাদার। এই ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় হোটেলের মালিক ও ব্যবস্থাপকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে…
ইরান-ইসরায়েল চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জারি করেছে বাড়তি সতর্কতা। যুদ্ধের ফুটেজ, ধ্বংসাবশেষ এবং ‘অযাচাকৃত তথ্য’ সামাজিক মাধ্যমে শেয়ার করে আটক হচ্ছেন সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং প্রবাসীরা। ইতোমধ্যে কাতার, কুয়েত, বাহরাইনে আটকের খবর পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথমে ইসরায়েল বিমান হামলা করে। এরপর হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরান পাল্টা জবাব দিতে শুরু করলে যুদ্ধের শুরু হয়। ইরানের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ও হতাহতে ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পরপরই এসব দেশ সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। রোববার (৮ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আশরাফুল ইসলাম এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার ব্যাখ্যা দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন।…
সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস (এমপি)। তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত। রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দু’বার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আর একবার করে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হওয়ার আগেই তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। কিছুক্ষণ পর আউট হন আরও একজন। আউট হওয়ার আগে ফিন অ্যালেন করেন ৯ রান, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান করেন ৩ রান। নিয়মিত উইকেট পতনের…
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়। উল্লেখ্য, গত ২৮…
