ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দুই জুতার দোকানের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, ‘ইরাম বিডি’ ও ‘স্প্লেড’ নামের দুটি জুতার দোকানের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শপিং মলের ভেতরেই এ ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
ঈদকে সামনে রেখে শপিং মলগুলোতে যখন ক্রেতাদের ভিড় বেড়েছে, ঠিক সেই ব্যস্ত সময়ে এমন ঘটনা ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানিয়েছেন অনেক নেটিজেন।

