লেখক: admin

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এখন সহজ ভাষায় লেখার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশ্বের বহু নামদামি লেখক মহানবী (সা.)-এর জীবনী লিখলেও সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় তা লেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, কয়েক বছর আগে হজ পালনের পর তার ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। এরপর তিনি মহানবী (সা.)-এর বেশ কয়েকটি জীবনী পড়েন। সেই পাঠ থেকেই তার মনে প্রবল ইচ্ছে জাগে-সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লেখার। সাবেক আইন উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, তিনি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে দ্রুততার সাথেই বাড়ছে জ্বালানি তেলের দাম। সারা বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় অচিরেই বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। এই সংকটটি তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে। আমরা মনে করি যেকোনো কারণেই হোক, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। আগামীকাল (রোববার) থেকে আমরা…

Read More

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ‘লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। অভিযানের সময় ক্লিনিকের অপারেশন থিয়েটারে আধুনিক সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগলাইট ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা এলাকার ওই ক্লিনিকের পরিচালক পরিচয়ে মামুন অর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয়ে সেখানে রোগী দেখতেন মাসুমা ফেরদৌস স্নিগ্ধা।…

Read More

ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। শনিবার ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত…

Read More

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আলোচিত এ ঘটনায় কিশোরীকে হত্যা করেছেন তার সৎপিতা—এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আব্দুল্লাহ আল-ফারুক। পুলিশ জানায়, শুক্রবার (৬ মার্চ) বিকেলে মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা কিশোরীর সৎপিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিশোরীকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দিও দিয়েছেন। এ সময় সৎপিতা আশরাফ আলী জানান, ঘটনার দায় অন্যদের ওপর চাপাতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নূর মোহাম্মদ নূরাসহ কয়েকজনকে ফাঁসানোর জন্য মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করেছিলেন।

Read More

শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন জাসদ নেতা আ. স. ম. আবদুর রব। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পুরনো এক সাক্ষাৎকারে এ জাসদ নেতা স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে আবদুর রব বলেন, নির্বাচনের পরও শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খান ও জুলফিকার আলি ভুট্টোর সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করছিলেন, যাতে পাকিস্তানকে এক রাষ্ট্র হিসেবে বজায় রাখা যায়। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে ছাত্রসমাজ, যুব সমাজ ও স্বাধীন বাংলা নিউক্লিয়াস সক্রিয়ভাবে কাজ করেন, যাতে কোনোভাবেই মুজিব পাকিস্তানকে এক রাষ্ট্র হিসেবে বজায় রাখার চেষ্টায় সক্ষম না হন। তিনি ৭ মার্চ স্বাধীন…

Read More

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা…

Read More

ঝিনাইদহ শহরে তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। নিহতের বন্ধুরা জানান, শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন ও তার এক বন্ধু। তখন পাম্প শ্রমিকরা বলে তেল নেই, পাম্প বন্ধ। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখে ওই পাম্পে বোতলে ভরে…

Read More

নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের আচরণে শেখ হাসিনা সরকারের সময়কার প্রবণতা দেখা যাচ্ছে। সরকারি দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশকে দলীয়করণ করা হয়েছিল, আর একই প্রবণতা নতুন সরকারেও শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৭ মার্চ, মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবুর রহমান–এর নাম ব্যবহার করে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদের বিচার বাংলার মাটিতেই হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম আগামী সংসদ অধিবেশনে বাংলাদেশ…

Read More

ঐতিহাসিক ৭ মার্চ আজবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় ঐতিহাসিক ভাষণে জাতিকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’– এ দৃপ্ত উচ্চারণে পাকিস্তানের নিষ্পেশন থেকে বাঙালির মুক্তির মূলমন্ত্র ঘোষণাও করেছিলেন বঙ্গবন্ধু। একাত্তরের ৭ মার্চের উত্তাল সেই দিনটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ হেঁটে, বাস-লঞ্চে কিংবা ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিলেন। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে লাখ লাখ মানুষে সয়লাব হয়ে গিয়েছিল…

Read More

ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জ্বালানি ও গ্যাস সংকটের চরম আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের রেশন ব্যবস্থা শুরু করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের জন্য সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে তাতে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন এবং পেট্রোল ১৫ দিন চলবে। এ ছাড়া ফার্নেস অয়েল ৯৩ দিন ও জেট ফুয়েল দিয়ে ৫৫ দিন চলা সম্ভব হবে। যদিও বিপিসি কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে ‘প্যানিক বায়িং’…

Read More

রাজধানীর পুরান ঢাকার চকবাজার হোসেনী দালান এলাকায় একটি ভাড়া বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স নাহিদা আক্তার ববি (২৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ বাসায় ঢুকে নাহিদার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখেন। প্রতিবেশীর তথ্য অনুযায়ী, ইফতারের সময় স্বামী ইলিয়াস হোসেন এবং নাহিদার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান এবং রাতে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।

Read More

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের গুঞ্জন চললেও তেহরান এ নিয়ে বিন্দুমাত্র ভীত বা চিন্তিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি।’ আরাঘচি দাবি করেন, ইরান যেকোনো স্থল আক্রমণ মোকাবিলা করার পূর্ণ সক্ষমতা রাখে এবং যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ ওয়াশিংটনের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনবে। তাঁর এই কঠোর মন্তব্য চলমান সংঘাতের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ আব্বাস আরাঘচি সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। এমনকি…

Read More