Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
চীনকে দেওয়া বিশেষ অর্থনৈতিক সুবিধাগুলো ভারতকে দেবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ মার্চ) রাইসিনা ডায়ালগে দেওয়া বক্তব্যে এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ। তিনি স্পষ্ট করেছেন, ভারতকে বড় প্রতিযোগী হিসেবে গড়ে ওঠার সুযোগ দিয়ে অতীতে চীনের ক্ষেত্রে করা ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ওয়াশিংটন। ভারতের ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ক ফ্ল্যাগশিপ সম্মেলন ‘রাইসিনা ডায়ালগ’-এ ল্যান্ডউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ‘অসীম সম্ভাবনা’র বিকাশে সঙ্গে থাকতে চায়। তবে নয়াদিল্লিকে বুঝতে হবে যে, ‘২০ বছর আগে চীনের সঙ্গে আমরা যে ভুল করেছিলাম, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না।’ একটি বাণিজ্য চুক্তির আলোচনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য ভারতের প্রতি ওয়াশিংটনের সতর্ক অবস্থানেরই ইঙ্গিত…
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ বাতিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মুসলিমদের পবিত্র রমজান মাস চলাকালীন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইরানের পক্ষ থেকে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণ দেখিয়ে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর ‘আল মুনাসিক’ প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বলেন যে, ইসরায়েল এবং সমগ্র অঞ্চলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী, জেরুজালেমের ওল্ড সিটির সমস্ত পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে আল-আকসা মসজিদ ছাড়াও ওয়েস্টার্ন ওয়াল (আল-বোরাক দেয়াল),…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে প্রতিপক্ষের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার শ্রীলঙ্কার কাছাকাছি ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন এই হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ পুরোপুরি তলিয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ না করলেও প্রতিরক্ষা দপ্তর থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, একটি শক্তিশালী টর্পেডো ইরানি যুদ্ধজাহাজটির পেছনের অংশে সরাসরি আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে ছুড়ে দিচ্ছে। হামলার কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধজাহাজটির মূল কাঠামো মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে সাগরে নিমজ্জিত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক বিশেষ ব্রিফিংয়ে এই বিধ্বংসী…
আন্তর্জাতিক শিশু যৌন শোষণ ও পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে পলাতক থাকা বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানান। ২০২২ সাল থেকে বিভিন্ন অভিযোগে জোবাইদুলকে খোঁজা হচ্ছিল। এফবিআই জানায়, ২০২২ সাল থেকে জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এর পর থেকেই তাকে গ্রেপ্তারে মার্কিন গোয়েন্দারা তৎপরতা শুরু করে। এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আত্মগোপনে থাকা জোবাইদুলকে…
ইরান ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এমন কিছু উন্নত অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা এখনো চলমান সংঘাতে ব্যবহার করা হয়নি। এমন কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক মুখপাত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও জানিয়েছেন, ‘ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধও করছে না।’ তিনি বলেন, ইরানের মাটিতে যদি কোনো স্থল সামরিক অভিযান চালানো হয়, তবে সেখানে মোতায়েন করা মার্কিন সেনাদের মোকাবিলার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’, অর্থাৎ মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং তিনি বিভিন্ন…
ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এ পরিবর্তনের হুমকি দেন তিনি। ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কিউবার বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে ‘চমৎকার কাজ’ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প বলেন, ‘কিউবায় যা ঘটছে তা আশ্চর্যজনক। আমরা প্রথমে এটি (ইরান) শেষ করতে চাই। তবে সেটি (কিউবা) হবে শুধু সময়ের ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘আমরা অনেক ভিন্ন উপায়ে অভাবনীয় সাফল্য পেয়েছি। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে গড়ে তুলেছি এবং পুনর্গঠন করেছি। সত্যি বলতে, আমি…
বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়ার একটি হাইওয়েতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি অস্বাভাবিক দ্রুতগতিতে এবং বিপজ্জনকভাবে চলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গাড়িটি থামায়। ৪৪ বছর বয়সী ব্রিটনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন এবং সে সময় গাড়িতে তিনি একাই ছিলেন। আটক করার পর গায়িকার শারীরিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর বেশ কিছু তাৎক্ষণিক পরীক্ষায় ব্যর্থ হলে তাকে রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে এবং পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ তার…
ভারতীয় কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে খোশ আলাপে মেতে উঠতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতারা কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোশগল্পে অংশ নেন। এ সময় বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ইফতার মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান…
গ্যাস সংকটের কারণে দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানায় ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন পাঁচটি কারখানার মধ্যে বর্তমানে শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড চালু আছে। জানা যায়, ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার, চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিসিআইসির পরিচালক (উৎপাদন ও গবেষণা) মনিরুজ্জামান বলেন, ১৫ দিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। এরপর কী সিদ্ধান্ত হবে, জানি না। এর বাইরে বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রেখেছে। ফলে সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার…
বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তি দাবি করেন। দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে…
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে আসা এই ফ্লাইটটি অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে…
পঞ্চগড় জেলা কারাগারে কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের (৫১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল চারটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামিনে মুক্তির মাত্র কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়। মৃত হারুন অর রশিদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা কৃষক লীগেরও সদস্য ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাগারে যান। গত বুধবার সকালে হঠাৎ অসুস্থ…
ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে এবং এতে যত সময় লাগুক তিনি পিছপা হবেন না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ১ মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, চার সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তিনি এখন কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে রাজি নন। ব্রিটিশ সাময়িকী টাইম-কে দেওয়া একটি বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প…
