মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রান আউটের পর মেজাজ হারিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আগা। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। এমন কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন সালমান। আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়।এতে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। সাজঘরে যাওয়ার পথে রাগ প্রকাশ করতে থাকেন তিনি। বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন এই পাকিস্তানি ব্যাটার।অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে এই শাস্তি প্রদান করেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
সর্বশেষ:
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০১:২৬, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁনবাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে নাএসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশিআদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাতগভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব

