Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
লেখক: admin
২০২৫ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় নাম উঠেছিল এনামুল হক বিজয়ের। এ কারণে ২০২৬ বিপিএলে আরো কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি তাকেও খেলতে দেওয়া হয়নি। তবে বিপিএল খেলতে না পারলেও অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বিজয় খেলতে পারবেন—এমনটাই জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া অদম্য বাংলাদেশ টি২০ কাপের পর চলমান বিসিএল ওয়ানডেতেও বিজয়কে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয়। আজ মঙ্গলবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএল ফাইনাল চলাকালীনই ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার সাংবাদিকদের ডেকে নিয়ে জানালেন, বিসিবি তার সম্মান ফিরিয়ে না দিলে আর খেলবেন না। বিজয় বলেছেন, ‘সম্মানের জন্য ক্রিকেট খেলে এসেছি, টাকার…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিশা। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান সামিয়া অথৈ। জানা গেছে, একটি উপহারকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে নীরব থাকেন। মূল ঘটনা ঘটে…
বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অপু জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’ এ…
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও নথিপত্র বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে পরিচিত আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জনসমক্ষে আলোচনায় আসেন। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব…
নারায়ণগঞ্জের বন্দরে চাকরির সন্ধানে থাকা এক তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গ্রেপ্তার রহমত মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলদারি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সোনারগা থানার কুতুবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারী রাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ভবনে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সময় তিনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি রিকশা…
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালীন কেনাকাটায় দুর্নীতি হয়েছিল। তবে বিষয়টি তার এখতিয়ারের বাইরে থাকায় তিনি এ বিষয়ে কোনো তদন্ত করেননি। শতাধিক গুম-খুনের ঘটনায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনজীবীর জেরায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনা প্রধানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরে এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী আবুল হাসান। জেরার এক পর্যায়ে আইনজীবী দাবি করেন, সেনাপ্রধান থাকাকালে কেনাকাটা চক্রের দুর্নীতির…
বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে ‘ভিভিআইপি’ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন। ফলে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তায় থাকবেন। তবে সাধারণত বিদায়ী সরকারপ্রধান এ ধরনের সুবিধা পাওয়ার রেওয়াজ দেশে না থাকলেও তিনি এ সংক্রান্ত গেজেট জারি করেন। কিন্তু সেটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এর ওয়েবসাইটে না থাকায় এ বিষয়ে উঠেছে নানান প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করা হলেও সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক…
কাতারের দোহা শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে। দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া…
কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।পরবর্তী সময়ে সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরও দুই মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘একটি সুরক্ষিত কৌশলগত অভিযান…
কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।পরবর্তী সময়ে সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরও দুই মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘একটি সুরক্ষিত কৌশলগত অভিযান…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিনঘাঁটি সংলগ্ন জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। তেহরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরব, কাতার ও কুয়েতসহ বেশ কিছু দেশের তেল শোধনাগার ও গ্যাসক্ষেত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলারে ঠেকেছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।সোমবার (২ মার্চ) থেকে শুরু হওয়া এই হামলায় সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার ‘রাস তানুরা রিফাইনারি’ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রতিদিন সাড়ে পাঁচ লাখ ব্যারেল উৎপাদনক্ষমতার এই স্থাপনাটিতে হামলার পর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই দিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার…
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল ও…
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ‘নিরাপত্তা পরিস্থিতি’র কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ভিসা সাক্ষাৎকার বাতিলের ঘোষণা দিয়েছে। বাতিলের সিদ্ধান্ত আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচি কনস্যুলেটেও প্রযোজ্য হবে।গত রোববার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিনই করাচি কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায় শত শত মানুষকে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু…
যশোরের যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক-এ অবস্থিত অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল ডটকম’-এর ৮ শতাধিক কর্মী বকেয়া বেতনের দাবিতে সোমবার (২ মার্চ) বিক্ষোভ করেন। কর্মীরা পার্কের ভেতরে ও অফিস কক্ষে বিক্ষোভ শুরু করলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেন। উত্তেজনা বেড়ে গেলে কর্মীরা ফটক ভাঙচুর করেন। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কর্মীরা জানান, চালডাল ডটকম ২০১৯ সালে পার্কটিতে যাত্রা শুরু করে। পার্কের ১২ ও ১৪ তলায় প্রতিষ্ঠানটির কল সেন্টার পরিচালিত হয়, যেখানে ৮ শতাধিক কর্মী কাজ করেন। তবে গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। অধিকাংশ কর্মী যশোর শহরে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করছেন, ফলে…
