Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
মন্ত্রী পদকে ‘চাকরি’ হিসেবে নয়, ‘ইবাদত’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে মন্ত্রণালয়কে নিজের কর্মস্থল নয়, ইবাদতখানা হিসেবে বিবেচনা করার কথাও বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে আমি এমন ভিত্তি তৈরি করতে চাই, যা ১৮০ বছরের সমতুল্য প্রভাব ফেলবে। আমার লক্ষ্য হলো ধীরস্থিরভাবে কাজ করে যাওয়া, যেন কোনো ভুল পদক্ষেপ না হয়। এটা (মন্ত্রিত্ব) আমার চাকরি নয়, ইবাদত; দেশের জন্য কাজ করা। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা…
একুশ শতকের যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাচ্ছে কৌশল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট প্রমাণ করছে ব্যয়বহুল অস্ত্র নয়, বরং স্বল্পমূল্যের কার্যকর ড্রোনই এখন যুদ্ধের কার্যকরী নির্ধারক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ড্রোন প্রযুক্তি এখন আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের কামিকাজে ড্রোন ব্যবহারে এগিয়ে রয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ইরানের তৈরি ‘হেসা শাহেদ ১৩৬’। এই ড্রোনের নির্মাণ খরচ তুলনামূলকভাবে কম—প্রায় ২০ থেকে ৫০ হাজার ডলার। কিন্তু এটিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। এই ব্যয়ের বৈষম্যই ইরানের ‘অপ্রতিসম যুদ্ধ’ বা অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ারের বড় শক্তি। এই পরিস্থিতিতে…
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার এনবিসি নিউজকে ৩০ মিনিট টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, তিনি শুনছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে নেই। ট্রাম্প বলেন,…
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ একই পোস্টে দেশের তরুণদের রাজনৈতিক প্রত্যাশার…
গবাদি পশু থাকার কথা যেখানে, সেখানে ড্রাম ভরে রাখা ছিল পেট্রল আর অকটেন! পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এক অভিনব জালিয়াতির ঘটনা উন্মোচন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) এক বিশেষ অভিযানে চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর মালিক সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা লোটার পরিকল্পনা করেছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চিনাখড়া বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকারের একটি দল। অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সন্টু ইসলাম গা ঢাকা দেওয়ার…
আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ তারিখে দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলেই দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সম্প্রতি ‘চরচার’ এক টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে মামুন মাহবুব এসব কথা বলেছেন। মামুন মাহবুব বলেছেন, ‘জুলাই আন্দোলনে আহত কিছু মানুষ ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে অভিমান করে বলে দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের লোকজন রয়েছে। উনি সরকারপ্রধান হিসেবে বলতে পারতেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এটা না বলে তিনি চট্টগ্রামের ভাষায় বললেন শুধু সরকারে না, তোমার গ্রামে নেই। তোমার গ্রামেও তো…
তেহরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, এই ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী এবং বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ তেহরানের। বিবৃতিতে আরো বলা হয়, এই কৌশলের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘আমাদের বিশ্বাস, সংকল্প, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বস্বান্ত নয়, মানসম্মত চিকিৎসাসেবা ইনশাআল্লাহ থাকবে সবার দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়।’ গতকাল শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত জুলাই যোদ্ধা ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলে জুবাইদা রহমান এসব কথা বলেন। তিনি বলেন, একটি সুস্থ দেশই উৎপাদনশীল, আত্মনির্ভর ও সার্বভৌম। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দেওয়াই সরকারের সংকল্প। সবার জন্য স্বাস্থ্য—এই নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা,…
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক…
ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনার পরপরই পুরো ইসরায়েল জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশপথে আসা এই বিশাল হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল বর্তমানে ক্ষতিগ্রস্ত…
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর…
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা রোববার (১৫ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনে গড়ালো। এই হামলা শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইরান ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল করতে দেবে না।বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধের কারণে এই প্রণালি দিয়ে অনেক দেশের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতে সেখানে যুদ্ধজাহাজ ও সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার ট্রাম্প তার নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি আশা করছেন চীন, ফ্রান্স, জাপান,…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। আমরা সাংবিধানিকভাবেই এখন জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি।’ রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমানে কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।সংসদে আলোচনা শেষে সংবিধান…
