বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। আমি জেলার পুলিশ সুপার ও ওসিদের বলে দিয়েছি, আমাদের দলের কোনো নেতাকর্মীদের মাঝে চাঁদাবাজ, মাদকসহ যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল ও ত্রাণ ভাণ্ডার হতে গরীব ও দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কে কোন দলের তা দেখা হবে না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

