লেখক: admin

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সুবিধা পেতে ভুয়া ডাকাতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১১ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বস্টন, ম্যাসাচুসেটসের ফেডারেল তদন্তকারীরা জানিয়েছে, গ্রুপটি বিভিন্ন ব্যবসায়ে ডাকাতির নকল ঘটনা সংঘটিত করেছিল, যাতে কর্মচারীরা নিজেদের নির্যাতিতের ভূমিকায় দেখাতে পারে। এটি ‘ইউ-ভিসা’ প্রাপ্তির জন্য অপরিহার্য শর্ত।তদন্তে বলা হয়েছে, কমপক্ষে ছয়টি দোকান, লিকারের দোকান ও ফাস্টফুড রেস্তোরাঁয় এসব নকল ডাকাতির ঘটনা ঘটানো হয়েছিল। একজন সদস্য ডাকাতের ভূমিকায় ঢুকে লুটপাটের অভিনয় করতেন এবং সিসিটিভিতে পুরো ঘটনা রেকর্ড করতেন। পরে উপস্থিত অন্যরা পুলিশের কাছে খবর দেওয়ার ক্ষেত্রে পাঁচ মিনিট বা তার বেশি সময় বিলম্ব করতেন, যাতে ঘটনাটি বাস্তব মনে হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে– জিতেন্দ্রকুমার, মহেশকুমার, সঞ্জয়কুমার, অমিতাবাহেন,…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ক্লিপ প্রকাশের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে একজন করে বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের নাগরিক রয়েছেন এবং দুইজন ভারতের নাগরিক বলে জানা গেছে।সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে যে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও প্রচার করেছিল যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য…

Read More

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপের আশঙ্কায় অনেকেই আগে থেকেই গ্রামের পথে রওনা হচ্ছেন। এতে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে গাবতলী ও কল্যাণপুর বাস কাউন্টার এলাকায় ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। সকাল থেকেই কল্যাণপুর থেকে গাবতলী অভিমুখে যানবাহনের চাপ বেশি থাকায় সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। যানজট এড়াতে বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাস কাউন্টারগুলোতে যাত্রীরা টিকিটের খোঁজে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছেন। পরিবহন শ্রমিকরা যাত্রীদের ডাকছেন, ব্যস্ত সময় পার করছেন কাউন্টার মাস্টাররাও। সোহাগ…

Read More

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগ–সংক্রান্ত কার্যক্রম চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান এবং তার সঙ্গে থাকা ২৫ থেকে ৩০…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থী উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল বিটির। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। একে তিনি ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল।রিও ডি জেনেইরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, সেই আমেরিকান ব্যক্তি, যিনি জইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না…

Read More

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানো এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।’ তিনি বলেন, ‘জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই স্বাস্থ্যখাতে…

Read More

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ হবে তা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ কবে শেষ হবে— এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমি এটি আমার ভেতর থেকে অনুভব করব।’শুক্রবার (১৩ মার্চ) ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও এমন প্রশ্ন রাখা হয়েছিল।ট্রাম্পের এমন মন্তব্যের পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের ‘নিউজনাইট’ অনুষ্ঠানের প্যানেল আলোচনায় এ নিয়ে বিতর্ক শুরু হয়।

Read More

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রান আউটের পর মেজাজ হারিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আগা। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। এমন কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন সালমান। আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ…

Read More

মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ফল ছাপিয়ে আলোচনায় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিতর্কিত রান আউট। যা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল চর্চা হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ দলের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার অজয় জাদেজা।২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউটের সঙ্গে মিলিয়ে এক্স-এ দেওয়া এক পোস্টে অজয় জাদেজা লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউট থেকে সালমান আলী আগার বিতর্কিত রান আউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটি অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের…

Read More

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের নৌবাহিনী জানিয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে তাদের হামলা ছিল ধাপে ধাপে এবং লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার। হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে আবুধাবির আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি।

Read More

জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহণে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, গণপরিবহণের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’ শনিবার (১৪ মার্চ) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের ‘সর্ববৃহৎ কড়াইয়ের’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই স্থাপনের দাবি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের ‘মেগাকিচেন’ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই বিশাল কড়াইয়ে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য রান্না…

Read More

ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। খবর আল-জাজিরার। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পাঁচটি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল কিন্তু বিমানগুলো “আঘাতপ্রাপ্ত” বা “ধ্বংস” হয়নি।’ তিনি লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটির [বিমান] প্রায় কোনো ক্ষতি হয়নি। এগুলো ইতিমধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে।’

Read More

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে সেখানেও পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।…

Read More