Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক যাত্রীর কাছে ভুয়া বা জাল টিকিট শনাক্ত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্টেশনের প্রবেশমুখ এবং ট্রেনের ভেতরে তল্লাশিকালে কম্পিউটারের দোকান থেকে সংগৃহীত বেশ কিছু ভুয়া অননাইন টিকিটের পিডিএফ কপি ধরা পড়ে। এই জালিয়াতির কারণে অনেক যাত্রী স্টেশনে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন যে, তারা সরল বিশ্বাসে বাইরের দোকান থেকে টিকিট কেটেছিলেন, কিন্তু যাচাইয়ের পর দেখা যাচ্ছে একই টিকিটের কপি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার সময় একই আসনের টিকিট নিয়ে তিন যাত্রীর মধ্যে বিরোধ তৈরি হলে জালিয়াতির বিষয়টি সামনে…
শুরু হয়েছে ঈদের টানা সাত দিনের ছুটি। ফলে স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এমতাবস্থায় নিম্ন আয়ের অনেকজনই বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেল এমনকি কম খরচে পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছে।মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে পরিবহনের চাপ দেখা যায়।জানা যায়, ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্য ও পশুবাহী ট্রাকে করেও গ্রামে ফিরছেন অনেক যাত্রী। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও দেখা গেছে। ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাকের যাত্রীরা জানান, সকালে সড়কে খুব বেশি…
সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ফ্রান্সের বিমানবাহিনী তাদের অত্যাধুনিক ‘মিকা’ (MICA) আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের মুখে পড়েছে। ফরাসি সংবাদমাধ্যম লা ট্রিব্যুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের আকাশে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে লাগাতার ইরানি ড্রোন ধ্বংস করার অভিযানে ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। অভিযানের এই উচ্চ গতির কারণে ফরাসি প্রতিরক্ষা মহলে এখন বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। প্যারিস এখন কীভাবে চলমান মিশনগুলো সচল রেখে নিজেদের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বজায় রাখবে, তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে জরুরি আলোচনা শুরু হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য…
গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এর লন্ড্রি কক্ষে আগুন লেগে তা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এ ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন সেনাসদস্য ধোঁয়াজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১৬ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিল। এক বিবৃতিতে তারা জানায়, লন্ড্রি কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ফল নয়। অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হলেও তাদের আঘাত গুরুতর ছিল না বলে উল্লেখ করা হয়।…
আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। ১৯৭৫ সালে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে…
আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সুসংগঠিত করেন, যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত হয় মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম।বিশেষ করে, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণকে বাঙালি জাতির মুক্তির ডাক হিসেবে বিবেচনা করা হয়। সেই ভাষণে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুতির আহ্বান জানান, যা…
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে র্যাংকিংয়েও দশম পজিশন থেকে নয় নম্বরে উঠে গেলো বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে, ‘ভালোবাসি’ বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে গিয়ে একই অবস্থা হলো। তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল। আর আমরা বসে বসে অজুহাত দিচ্ছি।’ শেহজা আরও বলেন, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বড় হইচই হলো, মেন্টর আনা হলো,…
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, স্কুলে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আগের মতো। সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হল। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা…
যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বার বার ফিরে আসে- এমনটাই মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল। সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট জানিয়ে ফরজানা শারমিন পুতুল বলেন, চেয়েছি বলেই আমরা ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি…
মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানে বাংলাদেশকে হারিয়েছে। এ জয়ে সিরিজ ১-১ সমতায় ফিরেছে। তবে ম্যাচশেষে বেশি আলোচনা হচ্ছে সালমান আলী আঘার বিতর্কিত রানআউট নিয়ে। ম্যাচশেষে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস সম্প্রচারকারী টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, দলের কাজ সম্পূর্ণ নিয়মের মধ্যে ছিল। লিটন বলেন, ‘প্রথমত কেউ এখানে চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটি একটি আন্তর্জাতিক ম্যাচ।’ ঘটনাটি ঘটে ৩৯তম ওভারে। পাকিস্তান তখন ৩ উইকেটে ২৩০ রান নিয়ে ভালো অবস্থায় ছিল। মোহাম্মদ রিজওয়ান একটি ডেলিভারি নন-স্ট্রাইকার এন্ডে পাঠান। বলটি মিরাজের পায়ে লেগে থামে। নন-স্ট্রাইকারের প্রান্তে ক্রিজের বাইরে থাকা সালমান ক্রিজে ফেরার বদলে বলটি তুলে দেওয়ার চেষ্টা…
