চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিক্রম কে দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার। তাকে গণপ্রজাতন্ত্রী চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
সর্বশেষ:
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০১:২৫, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁনবাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে নাএসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশিআদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাতগভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব

