Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার ব্যতীত দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে। পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন। ইনশাআল্লাহ। পোস্টে হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরও বলা হয়, শুধুমাত্র জনাব হাসনাত আবদুল্লাহ এমপি সাহেব এর হস্তক্ষেপে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালু সহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরানে অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে ইরানের ইয়াজদ শহরে বিস্ফোরণের শব্দে সৃষ্ট ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এ খবর জানিয়েছে। ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে শিশুটি প্রচণ্ড ভীত হয়ে পড়ে এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।
গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।পরে কবর ভাঙচুরের একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির পাশে কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক কখনো লাঠি দিয়ে, কখনো লাথি মেরে কবরের বেড়া ভাঙচুর করছেন। গালিগালাজ করার শব্দ শোনা যাচ্ছিল। কবরের বেড়া ভাঙচুর করে তছনছ করার পর তিনি শান্ত হন। স্থানীয়রা জানান, আনালেরতাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মারা যাওয়ার আগে তার ৪…
পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একটি সূত্র আলজাজিরাকে নিশ্চিত করেছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। আলজাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।এ ছাড়াও খবর পাওয়া গেছে, আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে’। আরমাগান বলেন, এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং…
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) ওই জামায়াত নেতার বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামী শ্রীরামিসির আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ…
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি (চলাচল শুল্ক) আদায় করা শুরু করেছে ইরান। এটি এই পানিপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণের আরেকটি লক্ষণ।এই সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি যাত্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ দাবি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা (সর্বশেষ মুদ্রবাজার অনুযায়ী এক ডলার সমান ১২২ দশমিক ৪৬ টাকা ধরে)।এটি মূলত এই জলপথে একটি অনানুষ্ঠানিক ‘টোল’ বা পথকর তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইতোমধ্যে কিছু জাহাজ এই অর্থ পরিশোধ করেছে। তবে এই লেনদেনের প্রক্রিয়া বা কোন মুদ্রায় অর্থ দেওয়া…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসে। ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে। এ ছাড়া ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকেল পাঁচটার কিছু…
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের একজন উচ্চপদস্থ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রচার করা হয়। ওই কর্মকর্তার নাম প্রকাশ না করা হলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান এই প্রস্তাবটিকে ‘অত্যধিক’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মনে করছে। তিনি আরও উল্লেখ করেন যে, ইরান কখন যুদ্ধ শেষ করবে তা নিজের শর্ত এবং সময় অনুযায়ী নির্ধারণ করবে। বিগত কয়েক দিন ধরে পাকিস্তান ও অন্যান্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটন এই ১৫ দফার একটি শান্তি প্রস্তাব তেহরানের কাছে পাঠায়। ইরান এই প্রস্তাবকে কেবল আলোচনার একটি পথ হিসেবে দেখার পরিবর্তে…
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে তিনি দিবসটিকে বাঙালির ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন হিসেবে উল্লেখ করে তিনি স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। নাহিদ ইসলাম তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। একইসঙ্গে তিনি সেইসব নির্যাতিত বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানান, যাদের ত্যাগ ও সাহসিকতা জাতীয়…
দেশের ১৪টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। বুধবার (২৫ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি ঘোষণার ১ ঘণ্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন।রাকিবুল ইসলাম বলেন, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম। অথচ…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব। অন্তর্বর্তী সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তা পর্যালোচনা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সব পরিবর্তনের বিষয় নিয়েও আমরা আলোচনা করব। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়।এতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর…
মেহেরপুরের গাংনী উপজেলায় চাঁদা না দেওয়ায় ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের কাছে বিএনপি নেতা দবির উদ্দীনের গ্রুপের লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগেও গোপনে কিছু টাকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।তবে পুনরায় চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর দাবি, আওয়ামী লীগ করার কারণে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। এর আগেও কিছু টাকা দিতে বাধ্য হয়েছি। কিন্তু আবার টাকা চাইলে দিতে রাজি হইনি।এতে ক্ষিপ্ত…
দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, ‘তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিল। কিন্তু তেল কেনার পরিমাণ ও সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগেই তেল শেষ হয়ে গেছে। ক্রেতাদের এমন প্রবণতায় আমাদের কী করার আছে? আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?’মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়ে ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।…
