Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
লেখক: admin
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে বড় হুমকি হিসেবে দেখছেন সিঙ্গাপুরের কোচ গেভিন লি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ গোল করেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এর মধ্যে একটি গোল এসেছে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে। তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই সিঙ্গাপুর কোচের। মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। প্রথম লেগে তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।ম্যাচপূর্ব…
ক্ষমতার শেষ বছরে বিদেশ থেকে ৯ বিলিয়ন ডলারের উপরে ঋণ করেছে ইউনূস সরকার। ফলে আরো তীব্র হয়েছে দায়-দেনার চাপ। যা বাড়তি সংকট তৈরি করবে পরিশোধের ক্ষেত্রেও। বিশ্লেষকরা মনে করেন, ঋণের অর্থের যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাড়াতে হবে অভ্যন্তরীণ রাজস্ব আদায়।অবকাঠামো উন্নয়ন কিংবা কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর বিদেশ থেকে ঋণ করতে হয় বাংলাদেশকে। আর গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সেই উৎসে নির্ভরতা বাড়ছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেবল ইউনূস সরকারের শেষ বছরই অতিরিক্ত ঋণ নেওয়া হয় ৯ বিলিয়ন ডলার। যার বড় একটা অংশ ছিল সরকার পরিচালনার জন্য। তথ্য বলছে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক…
ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হোয়াইট হাউসে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ক্যারোলিনকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন? জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনও এটাই তার (ট্রাম্প) অভিমত।’ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে ক্যারোলিন আরও…
ভারত থেকে ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এই চালানের সঙ্গে আগে তিন ধাপে আমদানি করা ডিজেল মিলিয়ে মার্চ মাসে মোট ২২ হাজার টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেলের সরবরাহ শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে ১৪৬ ঘণ্টা সময় নিয়ে এই চালান মঙ্গলবার সকালে ডিপোতে পৌঁছায়। তিনি আরও জানান, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত…
দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে সোমবার (৩০ মার্চ) হামলা চালিয়েছে ইরান। এতে ট্যাংকারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়।
ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষদের শাসন বিস্তৃত ছিল বাংলা, বিহার ও ওড়িশা জুড়ে। আজ সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। মুর্শিদাবাদের নবাব বংশের অন্যতম উত্তরসূরি নবাব মীর জাফরের প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে এখন ট্রাইব্যুনালের বারান্দায় লাইনে দাঁড়াতে হচ্ছে রাজবংশের উত্তরসূরিদের। বিশেষ নিবিড় পুনর্বিবেচনার (এসআইআর) পর লালবাগ নব আদর্শ হাই স্কুলের ১২১ নম্বর বুথের ভোটারদের নাম ২০২৫ সাল পর্যন্ত ‘বিচারাধীন’ রাখা হয়েছিল। চূড়ান্ত তালিকায় দেখা গেছে, ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলী মীরজাসহ তার পরিবারের ৯ জন সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে…
সংযুক্ত আরব আমিরাত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চাপে পড়েছে। দেশের প্রধান খাত—বিমান পরিবহন, পর্যটন ও আবাসন—একযোগে বড় ধাক্কা খাচ্ছে। গত এক মাসে দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বাজারমূল্য ১২০ বিলিয়ন ডলার কমেছে। একই সময়ে বাতিল হয়েছে ১৮ হাজারের বেশি ফ্লাইট। আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; ২০২৫ সালের শেষের তুলনায় লেনদেন দ্রুত সংকুচিত হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের তথ্য অনুযায়ী, আবাসন লেনদেন এক বছরে ৩৭ শতাংশ কমেছে। পর্যটন খাতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই ও আবুধাবি ‘নিরাপদ গন্তব্য’ হিসেবে ভাবমূর্তি হারাতে পারে। বিমান পরিবহনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার…
আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের (ইউএএস) বাড়তে থাকা গুরুত্বের প্রেক্ষাপটে মার্কিন সেনাবাহিনী একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। সামরিক সরঞ্জাম সংগ্রহের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া সহজ করতে এবার তারা ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে যৌথভাবে একটি ডিজিটাল মার্কেটপ্লেস চালু করছে।এই প্রকল্পের আওতায় অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি মিলে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে। এর মূল লক্ষ্য হলো সেনাদের হাতে দ্রুত ও সহজভাবে আধুনিক ড্রোন প্রযুক্তি পৌঁছে দেওয়া।‘ইউএএস মার্কেটপ্লেস’ নামে পরিচিত এই প্ল্যাটফর্মটি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার এবং মিত্রদেশগুলোর জন্য একটি একক ডিজিটাল পোর্টাল হিসেবে কাজ করবে। এখানে ব্যবহারকারীরা যাচাইকৃত ড্রোন সিস্টেমগুলোর তুলনা…
মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প (আইডিআরআইএসপি)-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে মিরপুর-১০ ফলপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণের মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে।তিনি বলেন, বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে…
জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে…
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে প্রাপ্য সেবার জন্য গেলে জুলাইযোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। একই সঙ্গে অধিদপ্তরে বাজেট দেওয়া হবে কি না—এটিও জানতে চেয়েছেন তিনি।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের কাছে এই প্রশ্ন রাখেন হান্নান মাসউদ। এ সময় প্রথমে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে ‘বড়’ করা হবে কি না—এমন প্রশ্ন রাখেন তিন।এর জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণার্থে ইতিমধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে।…
দিঘার কাছে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে একাধিক গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত, ওড়িশা পুলিশের দাবি অনুযায়ী, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না।তা হলে কিভাবে শুটিং চলল?দ্বিতীয়ত, প্রথমে বলা হয়েছিল প্যাকআপের পর দুর্ঘটনা ঘটে, পরে পরিচালক জানান শুটিং চলাকালীনই ঘটনা। এই বয়ানবদল নিয়েও উঠেছে সন্দেহ। যে ধারাবাহিকের শুটিং চলছিল সেই ‘ভোলে বাবা পার কারেগা’ এর প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, চিত্রনাট্যে জলের কোনো দৃশ্যই ছিল না। তাহলে কিভাবে গভীর জলে শুটিং হচ্ছিল এবং…
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নির্ভরতা নয়, বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ব্লেন্ডেড লার্নিং বলতে প্রথাগত শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান এবং ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার সমন্বয়কে বোঝায়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে পাঠ গ্রহণ করবে। সভায় প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই…
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের এমন একটি সমাপ্তি চায় যা প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত অনুযায়ী হবে এবং মার্কিন স্বার্থ পুরোপুরি রক্ষা হবে। খবর আল-জাজিরার। মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো। ইরান যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণে আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হেগসেথ বলেন, ‘আমাদের কাজ হলো ইরানকে এটা বোঝানো যে, তারা যদি একটি চুক্তিতে পৌঁছায় তবেই এই বর্তমান শাসনব্যবস্থার জন্য তা মঙ্গলজনক হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, তবে কোনো চুক্তি সম্ভব না হলে আমরা যুদ্ধ চালিয়ে যেতে সম্পূর্ণ…
