Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি…
ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমের বিয়ে, দাম্পত্য কলহ ও একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মোটরসাইকেল ফেরত আনতে গিয়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ বুধবার (৬ মে) এই ঘটনায় চারজনকে আটকের তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহম্মদপুর সড়কের বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তার স্ত্রী ও ১১…
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেলে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ কলকাতায় পৌঁছাবেন এবং আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। সংবিধান অনুযায়ী, এরপর রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। পাশাপাশি নতুন…
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তাম্মীর সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার রায় ঘোষণা তারিখ আগামী ১০ জুন ধার্য করেছে ঢাকার আদালত। বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে যুক্তি–তর্ক শুনানি শেষে এ রায়ের তারিখ ধার্য করেন। শুনানিতে তাঁদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে অভিযুক্তদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এদিন পুরো শুনানিজুড়ে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন নাসির হোসেন ও তামিমা সুলতানা। রাকিব মামলার অভিযোগে বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের…
ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার ৮ মে কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে শুভেন্দু অধিকারীকে দলের নেতা হিসেবে নির্বাচন করা হবে। বুধবার (৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন। এতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ খুলবে শুভেন্দুর। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের আইনসভার নির্বাচন হয়। এরপর ৪ মে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানকার ভবানিপুর আসনে নির্বাচন করেন…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা প্রত্যাহার করা হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকেও সদস্যদের ফিরিয়ে আনা হবে। জুন মাসের মধ্যেই মাঠপর্যায়ে থাকা সব সেনাসদস্য ব্যারাকে ফিরে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের…
বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতেই প্রভা ভক্তদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। কিন্তু কোনো ধরনের শিষ্টাচার ছাড়াই হুট করেই যখন কেউ হঠাৎ প্রশ্ন করে বসেন ‘আপা বিয়ে করছেন না কেন?’, তখন পুরো বিষয়টি অত্যন্ত অশোভন ও বিব্রতকর হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না?…
আন্দামানে ট্রলারডুবিতে নিখোঁজ বহু বাংলাদেশি জানা গেছে, কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার গত ৮ এপ্রিল আন্দামান সাগরে ডুবে যায়। প্রায় ৩৬ ঘণ্টা ভেসে থাকার পর ৯ জনকে উদ্ধার করে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। তারপর তাদের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলীতে হস্তান্তর করা হয়। উদ্ধার ৯ জনের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়জন মানবপাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় অতিবৃষ্টির কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করেছে। এতে শত শত হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।সুজাতপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধান কাটার মাত্র কয়েক দিন আগে এমন পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন ও আয়ে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে বানিয়াচংয়ের উত্তরের হাওরের বাঁধ ভেঙে হেক্টরের পর হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ উপজেলাতেও অধিকাংশ জমি এখন…
যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ বন্দিদশা শেষে তারা নিরাপদে ইরানে পৌঁছালেও জাহাজটির আরও ২২ জন ক্রু এখনও মার্কিন হেফাজতে রয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।গত ২০ এপ্রিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি থেকে ক্রুসহ ওই কনটেইনারবাহী জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্দিষ্ট পথ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় সেটিকে জব্দ করা হয়।জাহাজটি আটকের পর থেকেই সব ক্রুর মুক্তির বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে…
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোনসহ বিস্ফোরক দ্রব্য ও সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনা করছিলেন।গ্রেপ্তার চারজন হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। ইমরান ও মোস্তাকিম আপন ভাই এবং তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। রিপনের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলায় এবং আবু বক্করের বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায়। গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর…
মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর অন্তত ২০টি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবারের এই জলাবদ্ধতায় অন্তত পাঁচ লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।প্রবর্তক, আগ্রাবাদ, হালিশহর, নিউমার্কেট, তিন পুলের মাথা, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, চান্দগাঁও, জামালখান, এ কে খান, ইস্পাহানি সি গেট ও সাব-এরিয়াসহ বিস্তীর্ণ এলাকায় এই জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও বেলা ১১টা থেকে ৮ ঘণ্টার বেশি সময় পানি নামেনি, আবার কোথাও ছয় থেকে সাত ঘণ্টা পর ধীরে ধীরে সরে যায়। ততক্ষণে রাস্তাঘাট, অলিগলি ও দোকানপাট পানিতে ডুবে নগরীর স্বাভাবিক গতি থমকে যায়। অনেক সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর…
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে এ জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে।তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল…
