Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
লেখক: admin
কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিদ হাসান সরকার আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের প্রিয়মুখ সৈয়দ সারোয়ার আলম নিশান।শাহিদের সঙ্গে তাঁর স্মৃতির কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “শুক্রবার এলেই তোর ফোন আসত—‘নিশান ভাই, বাড়িতে আসছেন? কই আছেন, বলেন, দেখা করব।’ কত আপন ছিলি রে ভাই! অথচ আজ তুই নেই…”শাহিদ হাসান সরকারের হাসিমাখা মুখ ও তাঁর সেই আদরের “নিশান ভাই” ডাকটি আজীবন হৃদয়ে বেঁচে থাকবে বলে জানান তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর…
ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি।শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে বিচারপতিরা এই পরিদর্শন শুরু করেন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে পরিদর্শন দলে চিফ প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরাও ছিলেন। এর আগে গত শনিবার রাজধানীর উত্তরায় র্যাব পরিচালিত ‘বন্দিশালা’ বা ‘গুমঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। বিচারাধীন মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, র্যাব ও ডিজিএফআই পরিচালিত কথিত বন্দিশালায় ব্যক্তিদের গুম করে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা বিচারাধীন রয়েছে।জেআইসিতে ২৬ জনকে…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আজ ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছেসংস্থাটি।গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয় তাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাফিজুর রহমান আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে ফের ধরা হয়েছে।একইসঙ্গে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর বিষয়টি…
ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘জেআইসি সেলে’ আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার দেশে একটি অমানবিক ব্যবস্থা গড়ে তুলেছিল। সরকার ভিন্নমতাবলম্বীদের দমন করতে ‘আয়নাঘর’ নামে পরিচিত এসব গোপন বন্দিশালা ব্যবহার করা হতো। সেখানে অনেক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘এক/এগারর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা…
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার উদ্যোগী হয়ে কেন ফিরিয়ে আনছে না, সে প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতে আসার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল।’ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর এসব কথা বলেন। শেখ হাসিনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে জামায়াতের আমির বলেন, বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা…
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে।শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পদ হারানো নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউছুফকে…
চারদিকে যখন নতুন করে দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে, সে সময় একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটা কথা আজকে না বলে পারছি না, যখন এই পথচলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন।…
কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগস্ট) শপথ গ্রহণ করেছেন। ৪৮ বছর বয়সী এই নেতা জুনের রান-অফ নির্বাচনে জয়ী হয়েছিলেন। উদ্বোধনী ভাষণে তিনি মাদকপাচারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর এবং অর্থনীতিতে আস্থা ফেরাতে মিতব্যয়ী আর্থিক নীতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।নির্বাচনী প্রচারণায় দে লা এসপ্রিয়েলা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, রাষ্ট্রীয় ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত কমানো এবং তেল-গ্যাস খাত পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একসময় আইনজীবী হিসেবে কাজ করা এই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ভোটের আগে ট্রাম্প তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে তিনি কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন করেননি।শপথ…
উঁচু জোয়ারের পানি আর খানাখন্দে ভরা গ্রামীণ পথ আটকে দিয়েছিল দৈনন্দিন চলাচল। বাধ্য হয়ে নিজেদের পকেটের টাকায় ৫০ ফুটের একটি বাঁশের সাঁকো গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা।তবে সেই সাঁকো পারাপারের জন্য আয়োজন করা হয় মহাসমারোহের। লাল ফিতা কেটে কায়দা করে সাঁকোটির উদ্বোধন করেন স্থানীয় এক বিএনপি নেতা। এরপরই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে, নেটদুনিয়ায় শুরু হয় ট্রল ও হাস্যরসের জোয়ার। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকার। জানা গেছে, খালের উত্তর পাড়ের ইট বিছানো (হেরিংবোন) পথটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা কিংবা জোয়ারের পানিতে সড়ক তলিয়ে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে। ভোগান্তি থেকে নিস্তার পেতে…
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে পরীমনি লিখেছেন বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে। রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল ৯০ মিনিট গোলশূন্য শেষ হয়। অতিরিক্ত সময়ে গিয়ে গোলের দেখা পায় স্পেন। বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে মরিয়া চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি ১০ জনের আর্জেন্টিনা। খেলার মাঝখানে এনজো ফার্নান্দেজ পর পর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা নিয়ে অতিরিক্ত সময় শুরু…
নতুন করে আবারও আর্জেন্টাইন ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তা হয়নি। ২০২৬ বিশ্বকাপ শিরোপা জয় করে নিলো স্পেন। স্বভাবতই রানার্সআপ পদক নেয় আর্জেন্টিনা। এর পরপরই আবেগে ভাসলেন আর্জেন্টাইন সুপারস্টার লিও। পদক নেওয়ার সময় আলবিসেলেস্তাদের মুখে ছিল বিষণ্নতার স্পষ্ট ছাপ। পদক হাতে পাওয়ার পর মাঠেই কেঁদে ফেলেন লিও। টিভি ক্যামেরায় সেটি বেশ খানিকটা সময় ধরে দেখায়। ফুটবল বিশ্ব দেখে, মেসির চোখ গড়িয়ে পড়ছে পানি। স্টেডিয়াম জুড়ে তখনও মেসিভক্তরা দাঁড়িয়ে। হেরেও গ্যালারি থেকে তার নামে আসতে থাকে দর্শকদের হর্ষধ্বনি। এসময় ভক্তরা তাকে গান গেয়েও সম্মান জানায়। অশ্রুসিক্ত চোখে মেসি অপলক তাকিয়ে থাকেন তাদের দিকে।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এটি আমিরের তৃতীয় বিয়ে।ধর্মীয় রীতির পরিবর্তে আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। কারণ আমির ও গৌরি দুজনে ভিন্ন ধর্মের অনুসারী। এক সাক্ষাৎকারে আমির নিজেই বলেছিলেন যে বাড়িতে খুব সাধারণভাবে রেজিস্ট্রি বিয়ে হবে, শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।তারকাখ্যাতি নয়, পারিবারিক ঘরোয়া আয়োজনজমকালো তারকাসমাগমের বদলে একেবারে অন্তরঙ্গ পরিবেশে বিয়ে সারতে চেয়েছেন এই জুটি। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু পর্যন্ত সবকিছু আমির-গৌরি নিজেরাই ঠিক…
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও। জুলাই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাওনের ঘনিষ্ঠজন লেখক তামান্না সেতু জানিয়েছেন, প্রচুর রিপোর্টের কারণে শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে তিনি জুলাই নিয়ে দেওয়া বিতর্কিত পোস্টটি ডিলিট করেছিলেন। আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তামান্না সেতু। তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’ তামান্না সেতু জানান, এ তথ্য মেহের আফরোজ শাওন তাকে নিজেই জানিয়েছেন। এর…
