লেখক: admin

গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ আরও চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির সাতটি কক্ষে পরীক্ষা চলছিল। এর মধ্যে প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়ে। বুধবার নির্ধারিত সময়ে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞানসহ চারটি বিষয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের…

Read More

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার বলে এমনটি আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি বিশ্বাসী-অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। প্রতি…

Read More

আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে। যা যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ভ্যাক্সিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই, আগামীকাল দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে।’ ভ্যাকসিন সংকট নিয়ে একটি খবরের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘মিরপুর নগর স্বাস্থ্য কেন্দ্রে পোলিও ভ্যাকসিন…

Read More

বৈশাখের মাঝামাঝিতে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের প্রভাবে মঙ্গলবার থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ প্রবণতা অব্যাহত থেকে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমনকি আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা থাকতে পারে বলেও পূর্বাভাস…

Read More

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। অন্যদিকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আরেক সাবেক টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার হন। তবে দুর্জয়-মাশরাফির চেয়ে সাকিবকে নিয়েই আলোচনাটা বেশি হয়। আর তাই সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে…

Read More

বিরোধী দলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী আবারও তাদের ডেপুটি স্পিকারের পদটি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “পদটি এখনো বিরোধীদের জন্য উন্মুক্ত রয়েছে, তারা চাইলে যেকোনো সময় এটি গ্রহণ করতে পারেন।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় সরকারি ও বিরোধী দলের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “একটি সমৃদ্ধশালী দেশ গঠনে বিরোধী দল ও সরকারি দলের গন্তব্য এক ও অভিন্ন। সংসদে…

Read More

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফল প্রকাশ পেতে শুরু করেছে। সর্বশেষ একাধিক বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচনে রাজ্যের ক্ষমতা হারাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জরিপে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি বড় ধরনের জয় পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টুডেজ চাণক্য তাদের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বিজেপি এবার পশ্চিমবঙ্গে বিশাল জয় পেতে যাচ্ছে। এই সমীক্ষায় বিজেপিকে ১৯২টি (± ১১) আসন পাওয়ার আভাস দেওয়া হয়েছে এবং তাদের ভোটের হার হতে পারে ৪৮ শতাংশ (± ৩%)।

Read More

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর উম্মে হাবিবা মীম নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে হত্যার দায়ে ময়নাল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে। পরে পলিথিনে পেঁচিয়ে শিশুটির মরদেহ একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে নাহিদা বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকে তার খোঁজে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সী এই মেধাবী শিক্ষার্থীর অবস্থান জানতে বা তিনি জীবিত না মৃত—সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নাহিদাকে খুঁজে বের করতে স্থানীয় কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন এবং তার সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যেই হিশাম সালেহ…

Read More

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র নিয়ে এক নজিরবিহীন ও উদ্বেগজনক ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কিছু মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), এনএএসিপিসহ ডজনখানেক সংগঠন যৌথভাবে এই সতর্কতা সংকেত প্রদান করেছে। তাদের দাবি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে খেলা দেখতে আসা সাংবাদিক কিংবা খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য বা হয়রানির শিকার হতে পারেন। বিশেষ করে, অভিবাসী গোষ্ঠী এবং সংখ্যালঘু জাতিসত্তার মানুষদের জন্য এই ভ্রমণ এখন এক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভিবাসন নীতি কঠোর করার যে প্রক্রিয়া চলছে তাকে ঘিরেই এই উদ্বেগের সূত্রপাত।এই ভ্রমণ সতর্কতায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্বকাপে আসা দর্শকদের ইলেকট্রনিক ডিভাইস, যেমন-মোবাইল বা…

Read More

বাংলাদেশে দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে বাংলাদেশে গত বছর দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছে বলে জানিয়েছে গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস। সংস্থাটির প্রকাশিত বার্ষিক ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এ বলা হয়েছে, বিশ্বে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে কেন্দ্রীভূত, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে জাতিসংঘ, খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে। ১৭ শতাংশ মানুষ তীব্র খাদ্যহীনতায় প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল, যা গবেষণার…

Read More

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই দুই নারী ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন তারা।আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না—যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। অন্যদিকে শারমিন ভঙ্গ করেছেন ২.৮ ধারা—যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে সিরিজে…

Read More

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। এবং শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।ব্যারিস্টার ফুয়াদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কি না। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন?…

Read More

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এ স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিস্তারিত জানতে https://ow.ly/CuZa50YoYiW -লিংকে ভিজিট করতে বলা হয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে…

Read More