Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
লেখক: admin
ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য সারাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।
ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার দরুন বেশ কিছুদিন ধরে আড়ালে ছিলেন। তবে সেই আড়াল ভেঙে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে। স্ত্রীর অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেলের কর্মচারীর মৃত্যুস্ত্রীর অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেলের কর্মচারীর মৃত্যুপুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে…
২-০ গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্য এক কামব্যাকে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে সমর্থকদের জন্য এটি বাঁধভাঙা উল্লাসের রাত হলেও, ফুটবল বিশ্বের বড় একটি অংশের চোখে ম্যাচটি রেখে গেছে অসংখ্য কালো দাগ ও প্রশ্ন। ফুটবল বিশ্লেষকদের স্পষ্ট মতে, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলেও আর্জেন্টিনার এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম বিতর্কিত ম্যাচ হিসেবে ইতিহাসে থাকবে। ম্যাচের প্রথমার্ধে মিশরের নিখুঁত এবং নান্দনিক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফারাওদের ২-০ গোলের লিড ছিল মাঠের পারফরম্যান্স অনুযায়ী সম্পূর্ণ যৌক্তিক এবং তাদের এই দাপটের মুখে আর্জেন্টিনার বিদায় একরকম নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর…
২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছে মেক্সিকো। প্রথম দেশ হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে তারা। যদিও এবার তাদের সঙ্গী হিসেবে আছে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে তিন আয়োজক দেশের মধ্যে সবচেয়ে আলোচিত দল হিসেবে মেক্সিকোর ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। তাদের লক্ষ্য শুধু যুক্তরাষ্ট্র ও কানাডাকে ছাড়িয়ে যাওয়া নয়, বরং উত্তর আমেরিকার শীর্ষ শক্তি হিসেবে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করা।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। মাত্র ২৪ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এত বছর পেরিয়ে গেলেও প্রিয় এই নায়ককে ভুলতে পারেননি তার অসংখ্য ভক্ত।বুধবার (১০ জুন) সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অনেক ভক্ত এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার অনেকে সত্য উদঘাটনের আশাও ব্যক্ত করেছেন।
ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্র-পরিচালিত আল-আজরাক বিমানঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস বাহিনী ওই বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।শত্রুপক্ষের ‘অপতৎপরতা’ অব্যাহত থাকলে ইরানের সামরিক অভিযানও চলতে থাকবে বলে সতর্ক করেছে আইআরজিসি।এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব…
যোগসূত্র। গত সোমবার (৮ জুন) ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘সির সির’ গানটি। প্রকাশের তিন দিনের মধ্যেই গানটির ভিউ ৩৭ মিলিয়নের বেশি।গানটি যৌথভাবে তৈরি করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় ও ফরাসি গায়ক ভেজেড্রিম। মিউজিক ভিডিওতে নাচ আর প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে বিশেষ নজর কেড়েছেন কানাডীয় গায়ক ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। ‘সির সির’-এর মাধ্যমে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবকে একসঙ্গে মিশিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি, যা একদিকে যেমন বৈশ্বিক অনুভূতি দেবে, অন্যদিকে দেবে স্বাতন্ত্র্য। আমি চেয়েছিলাম, গানটি শুধু এশিয়া নয়, সবার হোক।…
বুধবার (১০ জুন) সরেজমিনে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের প্রমত্তা বাস্তুহারা খাল এখন বর্জ্য ও কচুরিপানার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেন ও বৃষ্টির পানি নিষ্কাশনের এই প্রধান পথটি বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।বাস্তুহারা খালের পাশাপাশি তালতলা, রায়ের মহল-মোল্লাপাড়া বাটকেরি, নিরালা ও কারিকরপাড়া খালের অবস্থাও শোচনীয়। অনেক স্থানে খালের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। কোথাও কোথাও খাল এতটাই সংকুচিত হয়েছে যে সেটিকে এখন সরু ড্রেন বলে মনে হয়। ময়ূর নদে পানি পড়ার পথগুলো বর্জ্যের স্তূপে রুদ্ধ হয়ে আছে।নিরালা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার জানান, আগে পানি দ্রুত নামলেও এখন কয়েক ফোঁটা বৃষ্টিতেই পানি…
নড়াইলে সালিশে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে মো. আব্দুর রহিম (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে।আহত মো. আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সাধারণত সম্পাদক পদে রয়েছেন বলে ওই ওয়ার্ডের জামায়াত আমির হারুন রশীদ নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমরতলা গ্রামের ঈদগাহপাড়ার কালিম মোল্যার দুই ছেলে আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। বুধবার (১০ জুন) রাজুর বসতঘরে তার ভাই আশিক হামলা ও ভাঙচুর করে…
বৃহস্পতিবার (১১ জুন) সকারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এবার বড় উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১৪ জুন (রোববার) থেকেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শুরু হচ্ছে এর বিচার কাজ।নতুন গঠিত এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিলগুলোর শুনানি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই পরিচালনার কথা উল্লেখ করে তিনি জানান, নতুন বেঞ্চ গঠনের মধ্য দিয়ে দেশজুড়ে আলোচিত রামিসা ধর্ষণ ও…
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া…
কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের কয়েক লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন। তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।’স্টার্টআপ প্রতিষ্ঠান স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে ১৫ শতাংশ…
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী। তিনি জানান, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং টেস্ট রিলিফ (টিআর)…
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৪১ লাখ নারীকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। বৃহস্পতিবার (১১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের জাতীয় বাজেট প্রস্তাবকালে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম “ফ্যামিলি কার্ড কর্মসূচি”। সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেছেন।’ বাজেট বক্তৃতায় ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে…
