Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- সহ-আয়োজক মেক্সিকো ছাড়িয়ে যেতে চায় অতীত সাফল্য
- সালমান শাহর দেহাবশেষ আবারও ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
- বিশ্বকাপের ‘সির সির’ গানটি ৩ দিনে প্রায় ৪ কোটি ভিউ
- ৪৮ কোটি টাকা খরচেও সচল হয়নি খুলনার খাল
- দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত নেতা জখম
- বিশেষ বেঞ্চে রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
- ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি,চুল কেটে দিল জনতা
লেখক: admin
মায়ের দাবি ছিল, জুলাই অভ্যুত্থান চলাকালে তার ছেলেকে গুলি করা হয়েছে। তিনি বিচার চেয়ে একটি মামলাও করেছিলেন। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে, এই দাবি পুরোপুরি মিথ্যা। ব্যক্তিগত আক্রোশ মেটাতে সাজানো হয়েছিল এই মামলা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক তদন্তে দেখা গেছে, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর গায়ে কোনো গুলি লাগেনি। সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার এই মামলা করেছিলেন তার মা। অথচ তদন্তে জানা যায়, অন্য একটি জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ছেলেটি। আরেকটি মামলায় এক জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। মামলায় দাবি করা হয়, অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। কিন্তু পিবিআইয়ের তদন্তে…
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। কায়সার হামিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সাথে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক…
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর কালো গাউন পরে সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং রাজ্যে ১৫ বছরের শাসনের অবসানের পর শুরু হওয়া ভোট পরবর্তী সহিংসতার একটি মামলায় সওয়াল করতে তিনি আদালতে হাজির হন। তৃণমূলের সিনিয়র নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই মামলায় সাবেক মুখ্যমন্ত্রী নিজে লড়ছেন। আদালতে দাঁড়িয়ে তিনি রাজ্যের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিচারপতির কাছে জরুরি সুরক্ষা প্রার্থনা করেছেন। শুনানির শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এটিই তার প্রথম উপস্থিতি। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি দাবি করেন, রাজ্যে সহিংসতার হাত থেকে শিশু,…
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত তাদের বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা দিয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, আকাশপথের বিধিনিষেধ এবং আন্তর্জাতিক পর্যায়ে জেট ফুয়েলের অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর আকাশপথে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই এই যৌক্তিক সমন্বয় বা রেশনালাইজেশন করা হয়েছে যাতে শিডিউলের স্থিতিশীলতা বজায় থাকে। সংস্থাটির নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা…
১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৭ জুন তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে, আজ সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে ডা. দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনজনকে এই মামলায় গ্রেপ্তার…
২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি।অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে।আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি।বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সায়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি ‘মহাকাব্যিক’ হিসেবে বর্ণনা করেন।তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর…
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের গতিবিধি মানুষকে অবাক করে দেয়। বিশেষ করে সাপ এমনই এক প্রাণী, যার নাম শুনলেই অনেকেরই মনে ভয় জাগে। এমনকি সামনে দেখলে ভয়ে কাঁপতে শুরু করে অনেকে। পাশাপাশি রাস্তার পাশে একটি সাপ দেখলেও আতঙ্কে দূরে সরে যায় মানুষ। সেই জায়গায় পৃথিবীর এমন এক জায়গায় রয়েছে যেখানে হাজার হাজার সাপ একসঙ্গে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যায়। যদিও দৃশ্যটি কল্পনা করাই অনেকের জন্য ভয়ংকর। তবে এমনই এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হতে প্রতিবছর অসংখ্য পর্যটক ও গবেষক ভিড় করেন কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়,…
বল হাতে দুর্দান্ত সময় পার করছেন নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রীতিমতো আগুন ঝড়িয়েছেন এই টাইগার পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ। আইসিসির মাসসেরা হয়ে বেশ খুশি নাহিদ রানা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে। সতীর্থদের…
ভারতের দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী জানিয়েছেন যে দুই ব্যক্তি বাসের ভেতরে তাকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলেও…
বগুড়ার শিবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন শিক্ষক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৮ কর্মকর্তা-কর্মচারী। বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় গুজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মাত্র একজন। তবে, পরীক্ষার্থী সংখ্যায় কম হলেও শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ফলে নিয়ম মেনেই ওই কেন্দ্রের বড় একটি কক্ষে একজন পরীক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। দায়িত্ব পালনকারীদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী…
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে আসা এক ভয়াবহ ঝড়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের। রয়টার্স লিখেছে, মৌসুমি বৃষ্টি আসার আগে মার্চ থেকে জুন পর্যন্ত গরমের সময়ে ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে প্রায়ই ঝড়বৃষ্টির দেখা মেলে। কিন্তু বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও অনেক অনেক বেশি হয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়,…
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির সমন্বয় করতে এর আগের সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ ২৩ মে এবং ২৪ মে দেশের সব অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার…
দেশে ফেরা, চলমান মামলা ও নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফিরতে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং অন্তত একটি বিষয়ে দ্রুত সমাধানের আশা করছেন। দেশে ফেরার প্রক্রিয়া এখন কী অবস্থায় আছে এমন প্রশ্নে সাকিব জানিয়েছেন, বর্তমানে তার দেশে ফেরার প্রক্রিয়া খুব একটা এগোয়নি। তবে আইনজীবীদের মাধ্যমে যা যা করা সম্ভব, তা করা হচ্ছে। তার ভাষায়, ‘কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।’নিজের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক।…
