লেখক: admin

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণকে “সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ” বলে অভিহিত করেছেন। আজ এনবিসিকে দেওয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।

Read More

হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাকিবুর রহমান রাজা নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে ওই চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। শুক্রবার রাতে নৈতিক স্খলনের কারণে জেলা যুবদল রাজা নামের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধোনা বাজার থেকে তাকে আটক করেন গুরুদাসপুর থানা পুলিশ। অভিযুক্ত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপুও একই ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি। এ ঘটনায় থানায় কোনো…

Read More

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে এক প্রদেশেই অন্তত ৭০জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ৫৩ হয়। সর্বশেষ খবর অনুযায়ী এই প্রদেশের পৃথক দুই জায়গায় মার্কিন আগ্রসনে মোট নিহত হয়েছে ৭০জন। একই সঙ্গে আহত হয়েছে অন্তত ৯০ জন। হরমুজগান মেডিকেলের প্রধান বলেন, প্রদেশটির মিনাব ও জাসেকে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের দুটি পৃথম হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির রাজধানী তেহরানে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরাইল…

Read More

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছেন বলেও উল্লেখ করেন নাসীরুদ্দীন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’ তিনি লেখেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন- জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।’ নাসীরুদ্দীন পাটওয়ারী…

Read More

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় অভিনেতা শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরছেন বলেও জানান।ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল। ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি…

Read More

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যে চুক্তিটি করা হয়েছে, তা নিয়ে শুরু থেকেই সাধারণ মানুষকে বিভ্রান্তিকর ধারণা দেওয়া হয়েছিল। প্রথম দিকে বলা হয়েছিল, আলোচনাটি কেবল শুল্ক (ট্যারিফ) সংক্রান্ত—৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়েই সীমাবদ্ধ। এমনও ধারণা দেওয়া হয় যে কিছু প্রকিউরমেন্ট চুক্তি সম্পাদন করলেই বিষয়টির সমাধান হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত চুক্তিপত্র প্রকাশের পর আমরা হতভম্ব ও বিস্মিত হয়েছি। তিনি প্রশ্ন তোলেন, ‘একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদি ও বিতর্কিত চুক্তি করে যেতে পারে, যার দায়ভার ভবিষ্যতের নির্বাচিত সরকারকে বহন করতে হবে।’ তার মতে, অন্তর্বর্তী সরকারকে…

Read More

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এই সংস্কারকাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের…

Read More

নির্ধারিত সময়ের মধ্যে গুদামে পণ্য খালাস না করে নদীতেই লাইটার জাহাজে রেখে দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক পরিদর্শনে এসে তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে কয়েকটি লাইটার জাহাজ দেখতে পান। পরে তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নৌ-পরিবহন অধিদপ্তরের বিশেষ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খায়রুন নেসা বলেন, ওই সব জাহাজে আমদানি করা গম ও ভুট্টা মজুদ করা ছিল। এ খাদ্যপণ্যগুলো আমদানিকারকের গুদামে খালাসের কথা থাকলেও তা ৬ থেকে ১৮ দিন পর্যন্ত নদীতেই রেখে দেওয়া হয়েছে বলে জানান। যেসব কোম্পানি এ জাহাজগুলোতে পণ্য মজুদ করে…

Read More

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল ও আল মক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে সকর উড্ডয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ খবর জানায় দুবাই মিডিয়া অফিস। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়। যাত্রীদের এ সময় বিমানবন্দরে যাত্রা না করার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

Read More

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি বিভিন্ন অন্যান্য এয়ারলাইন্সও ফ্লাইট বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। কিছু দিন আগে ওমরাহ পালন করতে তিনি মক্কায় গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে তাকে। ফেসবুকে পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি…

Read More

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে। তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে।…

Read More

তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ‘বিনা উসকানিতে সশস্ত্র হামলার’ নিন্দা জানান এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের’ নিরপেক্ষ মূল্যায়ন করা। রাশিয়া জানিয়েছে, তারা আগের মতোই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত।এদিকে ইরানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ…

Read More

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মিরপুর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানা যায়।মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। ওই পোস্টে তার বোনের মাতৃত্বযাত্রার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছিলেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিক অনলাইন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি…

Read More

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।শনিবার, (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন। এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি…

Read More