লেখক: admin

ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক ২৯ নম্বর দোতলা লাল রঙের বাসভবন—‘লাল বাড়ি’—ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর জন্য বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল; বর্তমানে সেখানে জোরেশোরে সংস্কার ও মেরামতকাজ চলছে। পূর্ত বিভাগের দাবি, বসবাসের উপযোগী করতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ আমলে প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত এ ভবনটি সময়ের পরিক্রমায় দেশের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।• ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এখানে ওঠেন।• ১৯৯৬–২০০১ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নিয়মিত এ বাসভবন থেকে কার্যালয় পরিচালনা করেন। ২০০১…

Read More

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে’। সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে তালেবান দাবি করেছে, আফগান সামরিক শক্তি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া অভিযানে ৪০০ আফগান সেনা আহত হয়েছেন। এছাড়া ৭৩টি চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলা হয়েছে। এই তথ্যগুলো জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)…

Read More

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণের বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবার কাছ থেকে অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর…

Read More

খুলনায় মুরাদ হোসেন খান (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আহমেদের ছেলে ও সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বালুর ব্যবসা করতেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) সূত্র জানায়, নিহত মুরাদের দুই পায়ের হাঁটুর নিচে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাছাড়া তার শরীরে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্র জানায়,…

Read More

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি এমন মন্তব্য করেছে জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবে কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দিবে। সরকারের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আট জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

Read More

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।

Read More

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য…

Read More

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্তত তিনজন আহতের খবর জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহতরা সম্পর্কে বরের বাবা, ভাই ও জেঠা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার বাসিন্দা মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর এসে প্রথমে এক লাখ টাক দাবি করে। তর্কে এক পর্যায়ে ৩০ হাজার টাকা দাবি করে। সর্বশেষ তাদের তিন হাজার…

Read More

ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়,…

Read More

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে রূপগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে রডসহ বিভিন্ন সামগ্রী ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাছেদ মিয়া বহু বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ও তাঁর পরিবার আগে কুমিল্লায় থাকতেন। নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে সম্প্রতি তিনি আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণকাজ শুরু করেন। তাঁর পরিবারের সদস্যরা সেখানে নির্মাণকাজ তদারকি করছিলেন। তাদের কাছে স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মাসুদুর রহমান মাসুদ, তাঁর বড় ভাই…

Read More

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তিনি পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের ওই নেতার নাম রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় অংশ নেন ছাত্রলীগ নেতা রাকিব। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, একটি…

Read More

কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও ২,৮৮০ ইউরো জরিমানার আবেদন করেছে স্পেনের সরকারি কৌঁসুলি কার্যালয়। অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্টে রিয়াল মাদ্রিদ ও রিয়াল ওবেইদো-এর মধ্যকার এক ম্যাচে গোল করার পর এমবাপ্পেকে উদ্দেশ করে অভিযুক্ত ব্যক্তি বানরের মতো অঙ্গভঙ্গি ও শব্দ করে কটূক্তি করেন। কৌঁসুলিদের ভাষ্য, তিনি ‘খেলোয়াড়ের গায়ের রঙের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ প্রদর্শন করেন এবং তার আচরণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও স্পষ্টভাবে শোনা যায়। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের বিরুদ্ধে এটিই প্রথম বর্ণবাদী ঘটনা। তবে স্পেনের শীর্ষ লিগে বর্ণবাদী আচরণ নতুন নয়।তার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র দীর্ঘদিন ধরেই…

Read More