Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
লেখক: admin
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক বিবৃতিতে খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন তিনি। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ অভিহিত করে বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সব আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তাঁর মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন শোক জানিয়েছেন।…
ইরানে হামলার নিন্দা করলেও যুক্তরাষ্ট্রের নাম নেননি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেছেন, সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশীদেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও নিন্দা করেছেন জামায়াত আমির। তিনি বলেছেন, উপসাগরীয় ও আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকেও অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে মনে করি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগই বাড়াবে। পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করলেও, যুক্তরাষ্ট্রের নাম নেননি বিরোধীদলীয় নেতা। বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের…
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের সর্বশেষ ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ছিল এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাই ১টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট। রোববার (১ মার্চ) সারা দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা ৪০টি। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটস-এর ৫টি,…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। খবর ইরান ইন্টারন্যাশনালের। এক ভিডিও বার্তায় পাহলভি বলেছেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং আরও রক্তপাত ছাড়াই একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত। ইরানের নির্বাসিত এ যুবরাজ বলেন, ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়। পাহলভি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার ভাষ্য অনুযায়ী, খামেনির স্থলাভিষিক্ত যে-ই হোক না কেন, তিনি বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে…
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হয়েছে। শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথের দুই প্রবেশমুখে বর্তমানে শত শত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাহী জাহাজ আটকা পড়ে আছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির দাঁড়িয়ে আছে। শিপিং বিশ্লেষকদের মতে, শনিবার সকালে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর…
রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ ঘটিয়ে যেভাবে ড. মুহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন এবং তার উপদেষ্টারাও অবনত মস্তকে সরে গেছেন এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নিই, তবে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্র’-এ গোলাম মাওলা রনি এসব কথা বলেছেন। গোলাম মাওলা রনি বলেছেন, ‘প্রায় ১৭ মাস আগে যখন ড. ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম; বিশেষ করে ফেসবুককেন্দ্রিক এক প্রবল প্রচারণা লক্ষ করা যায়। সরকার, প্রধান উপদেষ্টা ও তার কার্যালয়ের ভেরিফায়েড পেজ, এমনকি কিছু সাংবাদিকও নিয়মিতভাবে সরকারের সাফল্য তুলে ধরতে…
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত পৃথক তিনটি প্যানেল অংশ নেয়। ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ৬টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৪টি পদে জয় পায়। ফলে তিন পক্ষের মধ্যে তুলনামূলক ভারসাম্য লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ ও ফলাফল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবনে ভোটগ্রহণ হয়। রাত ২টার দিকে গণনা শেষে ফল ঘোষণা করা হয়।• সভাপতি: বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আবদুল মন্নান• সাধারণ…
আন্তর্জাতিক রাজনীতি ও সংঘাতের ইতিহাসে যুক্তরাষ্ট্রের হামলায় বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মৃত্যু বহুবার বৈশ্বিক ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের নিহত হওয়ার ঘটনাগুলো নতুন করে আঞ্চলিক অস্থিরতা ও আন্তর্জাতিক উত্তেজনার জন্ম দিয়েছে। সর্বশেষ শনিবারের (১ মার্চ) হামলায় বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তার বাসভবনসহ ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। ঘটনাটি ইরানের রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের নেতৃত্ব সংকট…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম মিডিয়া হায়ম। প্রতিবেদনে বলা হয়, তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম এ ঘটনাকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কঠোর রক্ষণশীল মতাদর্শের জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যায় এবং দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচন ও পরবর্তী বিক্ষোভও তার প্রেসিডেন্ট মেয়াদকালের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন- এমন জল্পনার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।’ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদে এনসিপির ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে, উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়। এই উত্থান-পতনকে যার মেনে নেয় না, তারা টিকে থাকে না। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ‘জনগণের চাহিদাকে সমন্বিত রেখে এ দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এমন রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতে নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন। এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন। তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। আর বাকি সবাই বেঁচে আছেন। আরাগচি বলেছেন, ‘উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দ্য পাম এলাকার একটি হোটেলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তোলা ছবি দেখাচ্ছে যে, দুবাইয়ের দ্য ফেয়ারমন্ট হোটেলকে আগুন গ্রাস করে ফেলেছে।
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইনস। আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও পাল্টা হামলা শুরু কয়েছে ইসরায়েলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
