Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
লেখক: admin
বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আজ সোমবার সকালে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।গতকাল থেকেই জল্পনা চাউর হয় যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। সর্বশেষ রোববার ইরানি মিডিয়া খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, হামলায় খামেনির কন্যা, জামাতা এবং নাতিও নিহত হয়েছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যোগসূত্র থাকা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পূত্রবধুও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।ওদিকে, বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রায়…
দেশের জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। এদিকে সামাজিক মাধ্যমে দাম্পত্য কলহ ও অভিনেতার সহশিল্পী ইফফাত আরা তিথিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর রহস্যময় ফেসবুক পোস্ট সেই আলোচনা আরও জোরালো করে।…
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক তৎপরতা বিশ্বজুড়ে ব্যাপকভাবে জোরদার করেছেন।গত বড়দিনের সময় নাইজেরিয়ায় এবং ডিসেম্বর থেকে সিরিয়ায় একাধিকবার জঙ্গিগোষ্ঠী আইএসের (IS) বিরুদ্ধে হামলার পর গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি ইরানে ‘মেজর কমব্যাট অপারেশনস’ বা বড় ধরনের সামরিক অভিযান ঘোষণা করেছেন। এর মাধ্যমে তিনি তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের প্রকাশ্য অঙ্গীকার ব্যক্ত করেন।ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে সাতটি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। এই তালিকায় ইরান, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া ও নাইজেরিয়া রয়েছে। তবে সবচেয়ে আলোচিত অভিযানটি ছিল গত ৩ জানুয়ারি দক্ষিণ আমেরিকায়। সেদিন ভোরে ভেনেজুয়েলায় একটি বিশেষ ‘অপারেশন রেইড’ চালিয়ে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস…
কুমিল্লার দেবিদ্বারে ২৭ দিন বয়সী কন্যাশিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে পরে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশের তদন্তে ও সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা প্রকাশ পায়।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে আকলিমা বেগম তার শিশু কন্যা হাফসাকে চিকিৎসার কথা বলে দেবিদ্বার উপজেলা সদরে নিয়ে যান। সেখানে এক নিঃসন্তান দম্পতির কাছে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেন। পরে তিনি বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন হয়ে পড়ে ‘সন্তান অপহরণ’-এর গল্প প্রচার করেন। স্থানীয়রা বিষয়টি দেবপুর ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। প্রায় ৩৫…
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বহু শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে থেকে আকস্মিক মুহুমুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। সেইসঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির…
অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করারও আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান জামায়াত আমির। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।জামায়াত আমির লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে…
রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী এ আবেদন করেন। এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে আগামীকাল সোমবার শুনানি হবে। অন্য আসামিরা হলেন- প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।রিমান্ড আবেদন বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং প্রাথমিক তদন্তেও মামলার ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া যায়। আসামিদের নাম ঠিকানা পিসি/পিআর যাচাই করা হয়নি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ অজ্ঞাতনামা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের দাবির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এরমধ্যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ১৪৮ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইসরায়েলের হামলায় ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সঙ্গে প্রাণ গেছে আরো কয়েকজন শীর্ষ নেতার।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপি’র। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা চালায়। বার্তাসংস্থা এএফপি’কে পাকিস্তানের রেসকিউ এক কর্মকর্তা বলেছেন, করাচিতে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থীদের বিক্ষোভের সময় অন্তত আটজন নিহত হয়েছে। ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, করাচির হাসপাতালে আমরা আটজনের মৃতদেহ স্থানান্তর করেছি। এ…
ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। আজ রবিবার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে তার বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালালে আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা…
জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। একটি গর্তে বিশেষ কায়দায় ইট দিয়ে এসব তেল ঢেকে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রোববার (১ মার্চ) বিকেলে র্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘নূর রাইস মিলের’ পরিত্যক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এসময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল (প্রতি বোতলে ২ লিটার করে) ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে র্যাব। পুরো ঘটনাটি…
