লেখক: admin

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। পাল্টাপাল্টি এই হামলার জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে এবং কয়েকটি দেশ সতর্কতামূলকভাবে আকাশপথ বন্ধ ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা Council on Foreign Relations–এর তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে অন্তত ১৯টি স্থানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এবং বর্তমানে সেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন আছেন। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঘাঁটিগুলো…

Read More

১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে উপদেষ্টা নিয়োগের প্রচলন শুরু করেন শেখ হাসিনা। পরে এই ধারা অনুসরণ করেন খালেদা জিয়া, তারেক রহমান এবং ড. মুহাম্মদ ইউনূস। সময়ের সঙ্গে উপদেষ্টার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তাদের ক্ষমতা ও ভূমিকা নিয়ে বিতর্কও। সংবিধানে নেই উপদেষ্টা পদ সংবিধানে ‘উপদেষ্টা’ নামে কোনো পদের উল্লেখ নেই। সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে এবং তা সংসদের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকবে। ৫৬ অনুচ্ছেদে নির্দিষ্ট সীমার মধ্যে সংসদ সদস্য নন—এমন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগের সুযোগ থাকলেও তারা শপথ নেন এবং সংসদের কাছে জবাবদিহি করেন। কিন্তু উপদেষ্টারা শপথ গ্রহণ করেন না, গোপনীয়তার শপথও নয়। ফলে…

Read More

জাতীয় সংসদ নির্বাচনে তাদের হক কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলছেন– আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’ গতকাল শুক্রবার সিলেট নগরের মিরবক্সটুলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিলেট জেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জামায়াত আমির বলেন, নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। আমাদের অনেক প্রার্থীকে ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। দু-এক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ করে…

Read More

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার মামলাটির নম্বর ৪১।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন। তবে কারাগার থেকে মুক্তির…

Read More

সদ্য সমাপ্ত অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী ও ‘বড় সিদ্ধান্তগুলো’ উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং পরিষদের বাইরে থেকে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিদায়ী সরকারের দেড় বছরের কার্যক্রমের বিভিন্ন অজানা অধ্যায় নিয়ে মুখ খোলেন।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক এই নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েও নির্বাচন সংক্রান্ত বিষয়ে অজ্ঞাত ছিলেন বলে অনুযোগ করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে সরকারের কেউ আমার কোনো পরামর্শ চায়নি। আমি তাদের কনসালট্যান্ট ছিলাম না।’ সাক্ষাৎকারে সাবেক এই উপদেষ্টা সরকারের ভেতর…

Read More

সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে এ ঘটনা ঘটে। গরু কেনার টাকা দেওয়ার পরও কেয়ারটেকারের এমন কর্মকাণ্ডে প্রবাসী আহমদ মধু লজ্জায় দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। এর আগে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ওই ইফতার মাহফিলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন। তবে চোরাই গরুর মাংসে ইফতারের বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে…

Read More

দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এরা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনই ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেছেন জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সবার ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘এই দেশ আমাদের সকলের, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। আমি এবং আমার সরকার যা…

Read More

বাংলাদেশ ও এর আশপাশ অঞ্চলে গত এক মাসেই অন্তত ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে, যার গড় হিসাব করলে প্রতি দুই দিনে একবার করে এই জনপদ কেঁপে উঠছে। বিশেষ করে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ৫.৪ মাত্রার কম্পন এবং এর আগে গত নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি করেছে।বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে সময় বলা না গেলেও শত বছর পার করা এই অঞ্চলের টেকটনিক প্লেটগুলো যেকোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের মতে, ভূগর্ভস্থ প্লেট বাউন্ডারিতে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হয়। এই শক্তি জমা হতে হতে যখন আর জায়গা পায় না,…

Read More

পাবনার ঈশ্বরদীতে পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।নিহতরা হলেন- দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। পরিবার সূত্রে জানা গেছে, তারা দুজনই বাড়িতে থাকতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিশোরীর বাবা ঢাকায় থাকেন। গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেলেও পরে তা থেমে যায়। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে নিখোঁজ নাতনিকে খুঁজতে গিয়ে পাশের সরিষাক্ষেতে তার…

Read More

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, প্রায় সব মিলে শুধু মেডিক্যাল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছি এই তিন দিনে। তাও কেউ জানবে না, আল্লাহ বাদে। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুলও নড়ব না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আমির হামজা বলেন, আশপাশে আমার আত্মীয় পরিচয়ে হোক, দলীয় পরিচয়ে হোক, আর বিরোধী যারা আছে, কেউ যদি আমার নামে কিছু করতে চায়, আমি যদি জানতে পারি তার খবর করে ফেলব। এ কাজ কেউ ভুলেও করবেন…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানার সামনে এ ঘটনা ঘটায় নেতাকর্মীরা থানায় আশ্রয় নিতে যান। এতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ উলাদ হোসেন নামে এক যুবককে আটক করে। তাকে চুল ধরে থানায় নেওয়ার দৃশ্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই পুলিশ সদস্য তাকে চুল ধরে থানায় নিয়ে যান। ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও সেলিম। এর মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন শুক্রবার এ কথা জানান। তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্ব চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য পর্যায়ক্রমে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে চার মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন ১৪টি উপজেলায়। সেখানে অন্তত পাঁচ সদস্যের এই পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। পাইলট প্রকল্প চলাকালে ৬,৫০০…

Read More

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ বিনিয়োগে কাজে লাগাতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে বিকেল ৩টার…

Read More

রাজধানীর গুলশানে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত ছাত্রনেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে তাকেসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন- মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। শুক্রবার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত। মামলার জামিন শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ…

Read More