ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম মিডিয়া হায়ম। প্রতিবেদনে বলা হয়, তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম এ ঘটনাকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কঠোর রক্ষণশীল মতাদর্শের জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যায় এবং দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
২০০৯ সালের বিতর্কিত নির্বাচন ও পরবর্তী বিক্ষোভও তার প্রেসিডেন্ট মেয়াদকালের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।

