সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহা’র কিছু এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছে ইরান। দেশটির দাবি, ওইসব স্থানে মার্কিন সেনারা অবস্থান করছে এবং সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ইরান জানায়, সম্ভাব্য হামলার সময় যাতে সাধারণ মানুষ হতাহত না হয়, সে জন্য আগাম সতর্কতা দেওয়া হয়েছে। অপরদিকে দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, আমাদের সতর্কতা সত্ত্বেও, আপনাদের শাসকরা মার্কিনিদের আশ্রয় দিয়েছে এবং এসব জায়গায় ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়েছে।

