মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রী বোঝাই রোরো ‘কেরামত আলী’ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধায় পাটুরিয়া চার নম্বর ঘাটে ফেরির সাইলেন্সর পাইপের ছিদ্র দিয়ে কার্বন জমে মুহুর্তের মধ্যে আগুন বের হতে থাকে। পরে ফেরি স্টাফ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় আগুনের স্ফুলিঙ্গের সাথে কালো ধোঁয়া পাইপ থেকে বের হতে দেখে যাত্রীরা আতংকিত হয়ে পরে।
পরে দ্রুত ফেরিটি পন্টুনে ভিড়িয়ে যানবাহন ও যাত্রীদের নামানো হয়। তবে ফেরি কর্তৃপক্ষ বলছে এরকম সাইলেন্সর পাইপে আগুন লাগার ঘটনা একটি স্বাভাবিক পক্রিয়া যা মাঝে মাঝেই হয়ে থাকে। কিন্তু আজকে ওই ফেরিতে আগুন স্বাভাবিকের থেকে বেশি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি পাটুরিয়া চার নম্বর ফেরি ঘাট থেকে যানবাহন ও যাত্রী বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়া দেন।

