লেখক: admin

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে সালিশে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, নায়েব আলী মেম্বার ও তার লোকজন বৃহস্পতিবার ভোরে সুরুজ আলী (৫৭), তোতা মিয়া (৪৭) ও সোহেল রানাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। মধ্যবয়সী গৃহবধূ জোসনা বানু, যিনি সুরুজ্জামানের স্ত্রী, সালিশে নিজের পরিবারের ওপর মারধর ও অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে গিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা অভিযোগ করেন, ছেলেকে ধরতে না পেয়ে মা-বাবাকে ধরে এনে মারধর করা হয়। ইউপি সদস্য নায়েব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন,…

Read More

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এতে থানার ওসি সরোয়ার আলম খানসহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামে এক যুব জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। ওসি সরোয়ারে আলম খান জানান, পলাশবাড়ী…

Read More

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসের নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়নি বরং সাময়িকভাবে কার্যক্রমে বিরতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান বন্ধ করা হয়নি, কেবল সাময়িক বিরতি দেওয়া হয়েছে। আমরা তথ্য সংগ্রহ করছি। কোনো নিখোঁজের খবর পেলে পুনরায় অভিযান শুরু করবো। পরিকল্পনা করে অল্প সময়ের মধ্যেই আবার উদ্ধারকাজে নামা হবে। অফিসিয়ালি অভিযান সমাপ্ত হয়নি বলে যোগ করেন তিনি। দেওয়ান সোহেল…

Read More

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল। আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও…

Read More

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতির ও মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পাবলিক মাঠে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে আলোচনা সভা ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে অনুষ্ঠান শুরুর আগেই অতিথিদের জন্য সংরক্ষিত সামনের সারির আসনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, সেক্রেটারি জেনারেল মো. খালিদুর রহমানসহ কয়েকজন নেতাকর্মী বসেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মী মিছিল নিয়ে…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি-এর ডক্টোরাল ফেলো আসিফ বিন আলী। তার পোস্টে তিনি দাবি করেন, ১৯৭১ সালের গণহত্যার সহযোগী হিসেবে অভিযুক্ত এ টি এম আজহার-এর পেছনে দাঁড়িয়ে ২০২৪ সালের গণআন্দোলনের আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন—যা তিনি “রাজনীতির নির্মম ও লজ্জাজনক অপচয়” হিসেবে উল্লেখ করেন। আসিফ বিন আলী আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে যারা দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছিল, তারা এখন নিজেদের অবস্থান হারিয়ে “জামায়াতের যুবশক্তিতে” পরিণত হয়েছে। তার ভাষায়, এটি…

Read More

পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ‘মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনও অবদান ছিল না’—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা। একইসঙ্গে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাৎক্ষণিক দাঁড়িয়ে প্রতিবাদ জানান। বীর মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী বক্তব্য দেওয়ার সময় মন্তব্য করেন…

Read More

আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়—এটি বাঙালির ইতিহাসে গভীর বেদনা, ক্ষোভ ও জাগরণের প্রতীক। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা—যা ‘কালরাত্রি’ নামে পরিচিত—মানব সভ্যতার ইতিহাসে এক ভয়াবহতম হত্যাযজ্ঞের স্মারক। সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর চালায় পরিকল্পিত গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা করা হয় শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে। এই বর্বরতার মধ্য দিয়েই শুরু হয় বাঙালির সশস্ত্র প্রতিরোধ, যা পরিণত হয় মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে মূল প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও তার অনেক আকাঙ্ক্ষাই এখনো অপূর্ণ রয়ে গেছে।’ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন…

Read More

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং উদ্বেগের কোনো বড় কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় ওষুধ ও সেবা প্রদান করছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সন্তান ও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা সেখানে উপস্থিত হন এবং চিকিৎসকদের সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন।…

Read More

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন কূটনৈতিক আলোচনার পথ খুঁজছে, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধির পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অঞ্চলটিতে আরও কয়েক হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা। ওই কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর কয়েক হাজার সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে কৌশলগত কারণে এই সেনাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে কিংবা তারা কবে নাগাদ গন্তব্যে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মূলত ইরানের সঙ্গে চলমান…

Read More

ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধের ধাক্কায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনমুখী কর্মসূচিগুলো সচল রাখাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার সকাল ১০টায় তার কার্যালয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের…

Read More

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী। আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এদিকে, বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে তিনি বেশ তৎপর। সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার…

Read More