লেখক: admin

ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধের ধাক্কায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনমুখী কর্মসূচিগুলো সচল রাখাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার সকাল ১০টায় তার কার্যালয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের…

Read More

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী। আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এদিকে, বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে তিনি বেশ তৎপর। সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার…

Read More

রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এই ঘটনা ঘটে। মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক এনামুল আহসান মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন। তবে কথা বলার সময় প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার…

Read More

রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Read More

সিলেট সীমান্তের এপার-ওপারে গড়ে উঠেছে শক্তিশালী মানব পাচার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন নারী-পুরুষ ও শিশুদের দুই দেশেই ভারতে পাচার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা-কর্মী এই সীমান্ত দিয়ে পাড়ি দিয়েছিলেন ভারতে। আর সীমান্তে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক আটকের পর আলোচনায় আসে মানব পাচারের এই নেটওয়ার্ক। এরপর সীমান্তে কড়াকড়ির কারণে কিছুদিন ওই চক্র কিছুটা নিষ্ক্রিয় থাকলেও ফের বেড়েছে তাদের তৎপরতা।ঈদের ছুটিতে সীমান্তে বাংলাদেশি ২২ নাগরিক আটকের পর আবারও আলোচনায় এসেছে মানব পাচারের এই নেটওয়ার্ক। ইতোমধ্যে র‌্যাব ও পুলিশ পাচারকারী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তারও করেছে। কাজের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে নারীদের ভারতে নিয়ে বিক্রি করে দেওয়ারও অভিযোগ…

Read More

কমদামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশত্যাগের ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না… তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তোবা একদিন ফিরব- ইনশাআল্লাহ।’ এর আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দোকান বন্ধের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় নবীন পাঞ্জাবির স্বত্বাধিকারী। তিনি আরো বলেন, গতকাল থেকে আমাকে বিভিন্ন নম্বর হতে কল করে…

Read More

যে প্রতিশ্রুতি একসময় আশার আলো দেখিয়েছিল, আজ সেটিই হয়ে উঠেছে চরম হতাশার কারণ। গত বছরের রমজান মাসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে আশ্বাস দিয়েছিলেন তারা আগামী ঈদ দেশে করতে পারবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে বসে ড. মুহাম্মদ ইউনূস এই আশ্বাস দিয়েছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের তিনি বলেছিলেন, ‘এই ঈদত পাইত্যাম ন, আল্লাহর কাছে দোয়া গরি সামনার বার য্যান অনরা নিজের বাড়িত যাইয়্যেরে ঈদ গরিত পারন। অর্থাৎ এই ঈদে (২০২৫) পারব না, আল্লাহর কাছে কামনা করি, সামনের বারের ঈদ (২০২৬) যেন আপনারা নিজ দেশের ঘরে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি সাময়িকভাবে স্থগিত করলেও মূল প্রশ্ন রয়ে গেছে—তিনি আদৌ এই সংঘাত থেকে বের হতে পারবেন কি না। কয়েকদিনের পরস্পরবিরোধী বক্তব্যের পর তিনি আলোচনার ইঙ্গিত দিলেও তেহরান তা অস্বীকার করেছে। সংঘাতের কেন্দ্রে রয়েছে Hormuz Strait, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অনিশ্চিত নীতি ও কৌশলগত দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামরিক হামলা, কূটনীতি বা পিছু হটা—সব পথই ঝুঁকিপূর্ণ। এদিকে ইরানও সহজে নত হবে না, ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে।

Read More

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাদের হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে।সোমবার (২৩ মার্চ) রাতেই তাদের কলকাতা থেকে বিমানে করে দিল্লিতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আজ মঙ্গলবার তাদের এনআইএ-র বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।এর আগে গত ২২ মার্চ (রবিবার) পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত এই দুই অভিযুক্তকে এনআইএ-র জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন। তবে সোমবার এনআইএ আদালতে একটি নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা শঙ্কা থাকায় তারা সেখানে জিজ্ঞাসাবাদ…

Read More

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়। এতে করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে। তানভীর হাসান জোহা…

Read More

দিনাজপুরের কাহারোলে বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মারধরের ঘটনায় মোস্তফা কামাল (৪০) না‌মে একজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে বরযাত্রীর মাইক্রোবাস রংপুরের তারাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কেটে দ্রুতগতিতে যাওয়ার সময় অটোরিকশার পাশ ঘেঁষে যায় মাইক্রোবাসটি। তবে সেখানে কোনো দুর্ঘটনা না…

Read More

জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সামনে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও দম্পতিকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জুলাই যোদ্ধাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মুন্সিপাড়া এলাকার জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম সামী এবং মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি মিয়াসাব পাড়া গ্রামের সাইফ ও জাহিদ।এর আগে সোমবার রাতে মাদারগঞ্জ পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী অনন্ত রবিদাস জানান, তিনি স্ত্রীকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে। একপর্যায়ে আরও ১০ থেকে…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে সভায় সভাপতিত্ব করেন।

Read More

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এরপরই ভক্তদের তোপের মুখে পড়েন ব্যাচেলর পয়েন্টখ্যাত এ অভিনেতা।সাকিব গতকাল ৩৯ পেরিয়ে ৪০তম বছরে পা রেখেছেন। তার জন্মতিথিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর থেকে শুরু করে আরও অনেকে। পলাশও একটি সেলফি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান। তিনি তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ‘গোট’কে জন্মদিনের শুভেচ্ছা।’ ইংরেজি ভাষায় গোট লেখা নিয়ে হাস্যরস কম হয়নি। মূলত এই গোটের অর্থ সর্বকালের সেরা। তবে তা ছাপিয়ে পতিত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের সঙ্গে তার সেলফি ও শুভেচ্ছার বিষয়টিই বড় হয়ে উঠেছে ভক্তদের কাছে।…

Read More