মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং সেখান থেকে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
সর্বশেষ:
- বিয়েটা আর করতে হলো না: পরীমনি
- কান্নাভেজা চোখ লুকিয়ে মহা তারকার বিশ্বকাপ অভিযান শেষ।
- বিশ্ব দেখলো মেসির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি
- তৃতীয় বিয়ে সারলেন আমির খান
- রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট
- এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী
- সব সরকারি হাসপাতালে ৩১ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
- সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন বুবলী,ফিরছেন ক্যামেরার সামনে
৩০ জুলাই, ২০২৬
|
অপরাহ্ণ ০৬:০২, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

