Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
প্রায় দুই মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসনের পর ইরান নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা সফল হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন। পরিস্থিতি উন্নতির…
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গসহ মোট ২০৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ শিশু।শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই মৃত্যুগুলো ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে—৫ শিশু। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে নতুন করে ১ হাজার ৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ…
বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরোনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে।’শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল নতুন করে কোনো…
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার সকালে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। গ্রেপ্তার নিশাত ইসলাম সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।পুলিশ সূত্র জানায়, নিশাত তার ফেসবুক আইডিতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে…
জানা গেছে, গ্রেপ্তারের পর পূজা চেরীর বাবাকে কারাগারে পাঠিয়েছে আদালত।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার তিনি। বলেন, আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই…
নোয়াখালী জেলা কারাগারে বসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) কারাগারের একটি নির্দিষ্ট কক্ষে তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে টঙ্গীর গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। পরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে আনা হয়।জানা যায়, ওই শিক্ষার্থী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্র। তার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রও একই এলাকায়। কেন্দ্রের সচিবের তত্ত্বাবধানে কারাগারের ভেতরে পরীক্ষা নেওয়ার…
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর একটি দল সাজিয়েছেন নির্বাচকরা। আর প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন। এদিকে স্কোয়াডে ফিরেছেন ২৩…
দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এপ্রিলের শুরু থেকেই বিদ্যুতের ঘাটতি বাড়তে শুরু করেছে, যা মে–জুনে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক তথ্যে দেখা যায়, দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট। ফলে প্রতিদিন ১ থেকে ২ হাজার মেগাওয়াট পর্যন্ত ঘাটতি থাকছে। পিক আওয়ারে এই ঘাটতি আরও বেড়ে যায় এবং লোডশেডিং ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর…
দেশব্যাপী সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়ায় শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময়মতো জরুরি চিকিৎসা ও আইসিইউ সুবিধা না পাওয়ায় শিশু মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৩৮ জন এবং উপসর্গ নিয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত আক্রান্ত ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গসহ আক্রান্ত ২৫ হাজার ৯৩৫ জন। এছাড়া ১৭ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ে দুই ডোজ টিকা না নেওয়া এবং জরুরি চিকিৎসা সংকট এই পরিস্থিতির প্রধান কারণ। দেশের…
জ্বালানিসংকটের কারণে রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় তীব্র সংকট দেখা দিয়েছে, যা জনজীবনে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করেছে। শাহবাগ, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়া এবং পাম্পে দীর্ঘ লাইনের কারণে প্রায় ২০-২৫ শতাংশ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চালকদের প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে, ফলে বাসের ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে। এতে রাস্তায় বাসের সংখ্যা কমে গিয়ে প্রতিটি বাসে অতিরিক্ত যাত্রী চাপ সৃষ্টি হচ্ছে। আগে যেখানে নিয়মিত একাধিক বাস চলত, এখন সেখানে দীর্ঘ বিরতিতে একটি বাস চলাচল করছে। এদিকে সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণ না হলেও…
আজ বুধবার থেকে সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালিত হবে ভার্চুয়াল পদ্ধতিতে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।কিন্তু এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ লক্ষ্যে বিপুলসংখ্যক আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এমনকি তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সমিতির সভাপতি বিষয়টি প্রধান বিচারপতিকে জানাবেন বলে আইনজীবীদের আশ্বস্ত করেছেন। পরে সমিতির পক্ষ থেকে আইনজীবীদের আন্দোলনের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়। রেজিস্ট্রার জেনারেল আবু বকর সিদ্দিকী বিষয়টি প্রধান বিচারপতিকে…
সমাজের প্রচলিত বিভেদ ও আড়ষ্টতা ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) হরিজন সম্প্রদায়ের এক মাতৃহীন তরুণীর বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার এমন আন্তরিকতায় পুরো হরিজন পল্লীতে আনন্দের বন্যা বয়ে যায়। এতে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।বিয়ের কনে প্রীতি রানী বাসফোর বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত। তার বাবা রতন বাসফোর গাজীপুর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের স্থানীয় সংগঠক। প্রীতির মা সীমা রানী বাসফোরও দীর্ঘদিন একই পেশায় যুক্ত ছিলেন। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত এই পরিবারের খুশির…
রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ফটক। তপ্ত দুপুরে এক যুবক হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। দুই হাতে পাঁজাকোলা করে ধরা সাদা চাদরে মোড়ানো একটি ছোট্ট শরীর। কোনো অ্যাম্বুলেন্স জোটেনি, তাই শিশুর নিথর শরীর বুকে চেপেই হন্যে হয়ে সিএনজি খুঁজছিলেন তিনি। পাশেই কান্নায় ভেঙে পড়েছেন তিন নারী। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে এমন কিছু ছবি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চাদরে মোড়ানো ওই নিথর দেহটি তিন বছর বয়সী শিশু সাদমানের। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আসা সাদমান হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। কিন্তু যাওয়ার বেলায় জোটেনি একটি অ্যাম্বুলেন্স।ওই ছবিতে ফুটে ওঠে অসহায়ত্ব আর চিকিৎসা খাতে সংকটের…
