লেখক: admin

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সংলগ্ন সড়কে বাসটি নামার সময় এ ঘটনা ঘটে।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় ছয় শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানান তিনি। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’)…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকার করতে বাধ্য করার উদ্দেশ্যে তার স্ত্রী বুশরা বিবিকে কারাগারে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) ইমরান খানের বোন আলিমা খানম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইমরান খান ও বুশরা বিবিকে অত্যন্ত ‘নিষ্ঠুর পরিস্থিতির’ মধ্যে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আলিমা খানম এই পরিস্থিতির জন্য বিচার বিভাগকে দায়ী করে বলেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি স্থগিত রাখছেন, যাতে তাদের কারাবাস দীর্ঘায়িত করা যায়। ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাত দিয়ে আলিমা খানম জানান, বুশরা বিবিকে…

Read More

কেউ অনলাইন ক্লাস চায় না কিন্তু পৃথিবী চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। অনলাইন ক্লাস নিয়ে অনেকে অসন্তোষ, এটি নিয়ে সমালোচনাও হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি।সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না।আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।’এ সময়…

Read More

উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তার সচিব জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।…

Read More

বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশু সুরক্ষার আওতায় আসবে। এ উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশকেই…

Read More

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে দেশের জার্সিতে মাঠে নামার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রুবেল লিখেছেন, জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য সবসময়ই আবেগের জায়গা ছিল। তবে সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তিনি জানান, বাংলাদেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই পেসার। দীর্ঘ ক্যারিয়ারে পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুবেল।…

Read More

অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দল থেকে বহিষ্কার করা হলো বিএনপি নেতাকে, নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে গড়াডোবা ইউনিয়নের দামিনা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। আটক মোঃ জিল্লুর রহমান (৪৪) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ডিএনসি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মোট জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১৩…

Read More

কেন্দুয়ায় ২৮ কেজি গাঁজাসহ আটক কুলিয়ারচরের বিএনপি নেতা নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে গড়াডোবা ইউনিয়নের দামিনা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। আটক মোঃ জিল্লুর রহমান (৪৪) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ডিএনসি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মোট জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১৩ লাখ ৬৪ হাজার টাকা। নেত্রকোণা ডিএনসির…

Read More

এবার হজযাত্রীদের জন্য বিমানের টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রীকে পরিবহন করা হচ্ছে। আর হজযাত্রায় টিকেট প্রতি ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে। এর আগে, দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট শুক্রবার দিবাগত রাতে (১৮ এপ্রিল) শুরু হচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মন্ত্রী আরও বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প…

Read More

বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে।” তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনসম্পৃক্ত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের অভিযোগ, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের উন্নয়ন ব্যাহত করেছে। তিনি বলেন,…

Read More

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। জানা যায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রলারটি। পথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি ভারসাম্য হারায় বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের…

Read More

অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সংকটের কারণে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬ ধরনের তেল উৎপাদনে চরম ঝুঁকিতে পড়ল দেশ। রোবাবার বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় দুপুর থেকে তিনটি ইউনিটের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী দুটি ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় চলতি মাসের শুরু থেকেই চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি কাঁচামালের সংকটে ভুগছিল। পরিস্থিতি সামাল দিতে ৫ এপ্রিল থেকে বিকল্প উপায়ে…

Read More

পয়লা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা নতুন বাংলাদেশ চাই। এ সময় শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করেন নাহিদ। বলেন, নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।’ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নববর্ষের এই দিনে, পয়লা বৈশাখে হালখাতা…

Read More

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। তাদের মতে, এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। এরপর থেকেই কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ইরানকে প্রণালি খুলতে বাধ্য করতে…

Read More