লেখক: admin

ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। জানা যায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী মিনারা বেগম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। পাশাপাশি পেটে একটি টিউমারও শনাক্ত হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে টিউমারের সমস্যা সমাধান হলেও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ও উপযুক্ত ডোনার না থাকায় সংকট আরও গভীর হয়। প্রথমে মিনারার মা কিডনি দিতে আগ্রহ প্রকাশ করলেও শারীরিক…

Read More

টানা দাবদাহে পুড়তে থাকা যশোরে হঠাৎ নেমে আসে কালবৈশাখি ঝড়। এতে বিভিন্ন গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। টানা আড়াই ঘণ্টার বেশি সময় চলা এই ঝড়ে আহত হয়েছে অন্তত ২০ জন। পাশাপাশি নিহত হয়েছেন এক কৃষক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের পর আকস্মিক ঝড় ও বজ্রপাতে এসব গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ছিল। তবে বৃহস্পতিবার দুপুরের পর আকাশ কালোমেঘে গুমোট আকার ধারণ করে। কিছু সময়ের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও বজ্রপাত। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর উপজেলার শাহাপুর গ্রামে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন লুৎফর রহমান…

Read More

দেশের ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সম্মানিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান এডহক কমিটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনস কার্ড। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বিসিবি। এই ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ কিংবা বিপিএল যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেক অধিনায়করা। এ ছাড়া…

Read More

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নির্দেশে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এক কর্মকর্তা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়ে তিনি জানান, ১৮ জুলাই রাতে আইটিসি অপারেটরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করা হয় এবং ২৩ জুলাই পর্যন্ত তা বন্ধ ছিল। পরে সীমিত আকারে কিছু জায়গায় ইন্টারনেট চালু করা হয় এবং ৩১ জুলাই পুরোপুরি চালুর নির্দেশ দেওয়া হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছেলে সজীব ওয়াজেদ জয়-কেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনের তথ্য গোপনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

Read More

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন। তবে চিন্ময়ের বিরুদ্ধে আইনজীবী আলিফ হত্যা মামলাসহ আরো ছয়টি মামলা রয়েছে। চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে মামলাটি করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এই মামলায় ৭ এপ্রিল চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বলেন, কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ…

Read More

দুর্ঘটনায় মারা গেছেন আর্সেনালের সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার। একটি ট্রেন তাকে বহন করা গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অস্ট্রিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সালজবুর্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে প্রাণ হারান ম্যানিঙ্গার। ১৯৯৭ থেকে ২০০২ সালের মধ্যে আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার। এছাড়া অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ২০০৮ ইউরোসহ ৩৩টি ম্যাচ খেলেছেন তিনি। পুলিশ সূত্রে বিসিবি জানিয়েছে, ট্রেন গাড়িটিকে বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়, এ সময় ম্যানিঙ্গার একাই ছিলেন গাড়িতে। তার মৃত্যুতে অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল শোক জানিয়ে বলেছেন, ম্যানিঙ্গার মাঠে এবং মাঠের…

Read More

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রমনা ইউনিয়‌নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রা‌মের এক‌টি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বল‌তে থা‌কেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব। তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই।’স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীর সঙ্গে ওই বাড়ির এক যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে হঠাৎ ওই যুবক অন্য জায়গায় বিয়ে করে ফেলেন। এ ঘটনায় মানসিকভাবে ভে‌ঙে প‌ড়েন ওই…

Read More

আগামী ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাতেই ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ খাতে চার থেকে আট টাকা প্রতি ইউনিট উৎপাদন ব্যয় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি। এ সময় সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ, দুটি নতুন জাতীয় দিবস ঘোষণা ও বিভিন্ন নীতিমালা সহজ করা নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান , সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে বড় আকারের উদ্যোগ নেওয়ার…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। পহেলা বৈশাখে এক আলাপচারিতায় তাকে বাংলা ১২ মাসের নাম জিজ্ঞেস করা হলে তিনি ধারাবাহিকভাবে ও পূর্ণাঙ্গভাবে মাসের নামগুলো বলতে ব্যর্থ হন।১২ মাসের নাম বলতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র… হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?’তার এই অসংলগ্ন উত্তর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলা মাসের নাম বলতে না পারা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। আলোচনা চলাকালে মোসাদ্দেক…

Read More

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দীন এবং সেক্রেটারি ডা. মো. আব্দুল্লাহ আল নোমান এই প্রতিবাদ জানান।বিবৃতিতে জামায়াত নেতারা দাবি করেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘প্রথম আঘাত করে জামায়াত কর্মী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফিলিপনগর এলাকায় সংঘটিত এই ঘটনাটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয় এবং এর সঙ্গে দলের কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। তারা উল্লেখ করেন, এটি একটি আকস্মিক ঘটনা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়কের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে তাড়া করার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় ঠিকাদার লোকমান হোসেনের ব্যবস্থাপক ফোরকান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা করেন। মামলায় মেসার্স লোকমান হোসেনের স্বত্বাধিকারী লোকমান হোসেন, তার গাড়িচালক বিল্লাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রায়…

Read More

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ কর্মচারী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে, যার মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে।বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।এর আগে প্রতিমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। সরকারের মূল লক্ষ্য হলো বৃত্তির মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে এবং শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করা।ববি হাজ্জাজ…

Read More

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি ফ্লাইটে পাশে বসে থাকা এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান বলে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) নিশ্চিত করেছে। সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার ওই নারী তাৎক্ষণিকভাবে বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে তাকে দ্রুত অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয় এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকে ফ্লাইটটি অবতরণ করা পর্যন্ত বিমানকর্মীরা অভিযুক্ত ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন। পার্থ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরপরই পুলিশ বিমানে প্রবেশ…

Read More