Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
লেখক: admin
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে সমাহিত করা হবে। খবর এফপির। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে শায়িত করা হবে, যেখানে তার বাবার কবর রয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান সরকার। তবে তার জানাজা ও দাফনের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। দীর্ঘ সময় দেশ পরিচালনায় থাকা খামেনির জন্মও এই শহরেই। তার…
স্পেনের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘স্পেন খুবই খারাপ আচরণ করেছে।’ এ বিষয়ে তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব সম্পর্ক ছিন্ন’ বা ‘সব লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এল। স্পেনের সমাজতান্ত্রিক সরকারের দাবি, মার্কিন সামরিক বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করে…
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তাঁর ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’ এর আগে, বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য নথিভুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেয়। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি…
পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের এক সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, রোজার ১৩ দিন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বাকি দিনগুলোও যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে মহানগর এলাকার ব্যাংক, শপিং মলগুলোর নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে যথাসময়ে গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন সে জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও…
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনটির ভিডিও প্রকাশ করে ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। জানায়, তেহরানে পুরোনো পার্লামেন্ট ভবনে অবস্থিত পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা হয়েছে। এদিকে অ্যাক্সিওসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ওই ভবনে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলার সময় বিমান হামলাটি চালানো হয়। এতে পরিষদের অনেক সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে চ্যানেলটি। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি…
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার দিকে নতুন মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সেখানকার বাসিন্দাদের বোম শেল্টারে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, নতুন মিসাইলগুলো আটকাতে কাজ চলছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ এখন শুধুমাত্র সামরিক আঘাতের লড়াই নয়; এটি কৌশল, মজুদ ও আর্থিক সক্ষমতার এক তীব্র পরীক্ষা। ইরানের পুরোনো বিমানবাহিনী সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে অক্ষম, তাই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ব্যবহার করে প্রতিহত করছে এই হামলা, কিন্তু বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ফলাফল এবং স্থায়িত্ব নির্ধারণ করছে কার মজুদ গভীর এবং কার কৌশল দীর্ঘমেয়াদি। গত শনিবার থেকে ইরান ও তার প্রভাবশালী গোষ্ঠীগুলি ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিস্তৃত করে তুলেছে। ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের শত শত স্থানে আঘাত…
ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও ১০ দিন স্থায়ী হয়, তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অংকের ব্যয়ভার বহন করতে হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুত দিয়ে ‘চিরকাল’ যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্যানুযায়ী,…
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।’মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা…
রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়। খবর আল-জাজিরার। এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ হিসেবে আখ্যা দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, সৌদি আরব তার আত্মরক্ষা ও স্বার্থ সুরক্ষায় যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আছে। এজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে।মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায়ের জন্য এ দিন ধার্য করেন। এদিন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রভুক্ত ৯…
ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সর্তক করে বলেন, তাদের মধ্যকার তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ এখন চাপের মুখে পড়েছে। খবর আল-জাজিরার।প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের তীব্র সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে তথাকথিত “বিশেষ সম্পর্ক” এখন চাপের মুখে পড়েছে।স্টারমারকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি সহায়ক হননি। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি। দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে। ট্রাম্প বলেন, ‘এটা আসলে ভিন্ন এক পৃথিবী। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আগে ছিল, এটি এখন সম্পূর্ণ ভিন্ন…
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেছেন, তাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা এটি শুরু করিনি। আমরা কূটনীতি চেয়েছিলাম। মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়। এসমাইল বাঘাই বলেন, সময় শেষ হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে। যা শুরু হয়েছে তা শিগগির ইউরোপকে আক্রান্ত করবে। যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসন যে আগুন জ্বালিয়েছে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ইউরোপের সব নীতিই দ্বিমুখী। আইন লঙ্ঘন, নৈতিক নীতি বা জাতিসংঘের সংবিধান ভঙ্গ করলে তার প্রভাব পৃথিবীর প্রতিটি মানুষের উপর পড়বে। ইউরোপীয় দেশগুলো যদি এটি বোঝে, তারা নিশ্চিতভাবেই তাদের নির্লিপ্ততার অবস্থান থেকে বেরিয়ে আসবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার (৩ মার্চ) এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ‘ডিজিটাল ডিভাইসের’ মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা…
