Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- সহ-আয়োজক মেক্সিকো ছাড়িয়ে যেতে চায় অতীত সাফল্য
- সালমান শাহর দেহাবশেষ আবারও ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
- বিশ্বকাপের ‘সির সির’ গানটি ৩ দিনে প্রায় ৪ কোটি ভিউ
- ৪৮ কোটি টাকা খরচেও সচল হয়নি খুলনার খাল
- দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত নেতা জখম
- বিশেষ বেঞ্চে রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
- ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি,চুল কেটে দিল জনতা
লেখক: admin
খুলনায় মুরাদ হোসেন খান (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আহমেদের ছেলে ও সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বালুর ব্যবসা করতেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) সূত্র জানায়, নিহত মুরাদের দুই পায়ের হাঁটুর নিচে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাছাড়া তার শরীরে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্র জানায়,…
জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি এমন মন্তব্য করেছে জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবে কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দিবে। সরকারের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আট জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।
জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্তত তিনজন আহতের খবর জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহতরা সম্পর্কে বরের বাবা, ভাই ও জেঠা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার বাসিন্দা মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর এসে প্রথমে এক লাখ টাক দাবি করে। তর্কে এক পর্যায়ে ৩০ হাজার টাকা দাবি করে। সর্বশেষ তাদের তিন হাজার…
ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়,…
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে রূপগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে রডসহ বিভিন্ন সামগ্রী ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাছেদ মিয়া বহু বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ও তাঁর পরিবার আগে কুমিল্লায় থাকতেন। নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে সম্প্রতি তিনি আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণকাজ শুরু করেন। তাঁর পরিবারের সদস্যরা সেখানে নির্মাণকাজ তদারকি করছিলেন। তাদের কাছে স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মাসুদুর রহমান মাসুদ, তাঁর বড় ভাই…
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তিনি পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের ওই নেতার নাম রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় অংশ নেন ছাত্রলীগ নেতা রাকিব। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, একটি…
কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও ২,৮৮০ ইউরো জরিমানার আবেদন করেছে স্পেনের সরকারি কৌঁসুলি কার্যালয়। অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্টে রিয়াল মাদ্রিদ ও রিয়াল ওবেইদো-এর মধ্যকার এক ম্যাচে গোল করার পর এমবাপ্পেকে উদ্দেশ করে অভিযুক্ত ব্যক্তি বানরের মতো অঙ্গভঙ্গি ও শব্দ করে কটূক্তি করেন। কৌঁসুলিদের ভাষ্য, তিনি ‘খেলোয়াড়ের গায়ের রঙের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ প্রদর্শন করেন এবং তার আচরণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও স্পষ্টভাবে শোনা যায়। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের বিরুদ্ধে এটিই প্রথম বর্ণবাদী ঘটনা। তবে স্পেনের শীর্ষ লিগে বর্ণবাদী আচরণ নতুন নয়।তার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র দীর্ঘদিন ধরেই…
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও আইজিপিকে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মির্জা গালিব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে মির্জা গালিব বলেন, “আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টার আগে অফিস করতে চলে আসেন, প্রধান বিরোধীদলীয় নেতা রাস্তা পরিষ্কার করতে নিজের হাতে ঝাড়ু দেন, আইজিপি মধ্যরাতে নিজেই টহল দিতে চলে যান; আর এই দিকে ধর্ষণের বিচার চাওয়ার ‘অপরাধে’ কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা!” তিনি আরো বলেন, ‘মাননীয়রা, আপনারা এই সব নাটক বাদ দেন প্লিজ, কাজ করতে শুরু করেন। মানুষের নিরাপত্তা আর জীবন…
আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এবার আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে। বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। এনিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে ওসিন্ট ইউরোপ। সেখানে বলা হয়েছে, কাবুলে সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ কয়েকজন…
