Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
লেখক: admin
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (৫ মার্চ) আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। অন্যদিকে, সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারী। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।
মেট্রোরেলের এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে। আর সেজন্য মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।তিনি আরো বলেন, কোনো যাত্রী মতিঝিল পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে…
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। এতে ক্ষুব্ধ হয়ে কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কিয়ার স্টারমার বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’ এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না…
ইরান আবারও কুয়েতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এবার ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে তেহরান। হামলায় ওই ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশপাশের ডজনখানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরাইলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে; যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল ‘সময় নষ্ট’ করছে।
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রামুর এক যুবদল নেতা, তার আপন বোনসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদককারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার…
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে গত সোমবার একটি ড্রোন হামলা সংঘটিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি গুরুত্বপূর্ণ স্টেশন অবস্থিত। বিষয়টি সম্পর্কে অবগত একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে বুধবার (৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ড্রোনটি সম্ভবত ইরান থেকে ছোড়া হয়েছিল। যদিও এখন পর্যন্ত এটি নিশ্চিত নয় যে সিআইএ স্টেশনটিই এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল কি না। এই স্পর্শকাতর বিষয়ে সিআইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত শনিবার থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে শুরু হওয়া সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র…
ক্ষমতায় আসার পর ড. ইউনূসও আগের রাজনীতিবিদদের স্টাইল অনুসরণ করেছেন বলে মন্তব্য কলেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে খালেদ মুহিউদ্দীন এ মন্তব্য করেন। খালেদ মুহিউদ্দীন বলেন, আমি দিনের পর দিন ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার অন্যায় কাজগুলোর সমালোচনা করেছি। কিন্তু ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন। কয়েকটা আপনাদের স্মরণ করে দিই। প্রথমত, নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন। অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয় গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয় সেটা করে গেছেন তিনি। তিনি বলেন, ইউনূসের ক্ষমতা গ্রহণের…
সরকারি সিদ্ধান্তে প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব কমানো হয়েছে। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক গেজেটে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি (আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তাকে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হলে নুরুল হক…
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি আমরা।’তিনি আরও বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং গুলিবর্ষণ কমানোর চেষ্টা করব। তবে ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও অসম্ভব।’
গাজীপুরে আপন ছোট ভাইকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনায় বড়ভাই ও তার এক সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার কাছে মোবাইল চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে ও এই ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে ভাষ্য পুলিশের। বুধবার (৪ মার্চ) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। গ্রেপ্তাররা হলো- নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদ (২০)। গ্রেপ্তার দুজনের জবানবন্দির বরাতে পুলিশ সুপার জানান, বাবার কাছে মোবাইল কেনার বায়না ধরে মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আব্দুর রাহিম (১৩)। বিষয়টি তার বড় ভাই আলামিন…
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাযও করতে চায় না। ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’ তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে অবস্থিত সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরান আল-উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। সূত্র: বিবিসি
