Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
লেখক: admin
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা স্থগিত করবে চীন। সৌদি-কাতারসহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর আনাদালু এজেন্সি দেশটির রাষ্ট্রায়ত্ত শিপিং জায়ান্ট কসকো শিপিং লাইনস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে। বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার অপারেটররা এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে যখন বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। সোমবার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর অনুমোদন করা হবে না।…
নীল আকাশ, শান্ত সমুদ্র ও আকাশছোঁয়া অট্টালিকার শহর Dubai দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও নিরাপদ বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত শনিবার সূর্যাস্তের পর সেই চিত্র বদলে যায়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শব্দে কেঁপে ওঠে শহরটি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে Dubai International Airport ও Zayed International Airport। আঘাত হেনেছে Palm Jumeirah ও Dubai Marina এলাকায়। প্রতীকী স্থাপনা Burj Al Arab ক্ষতিগ্রস্ত হয়েছে এবং Fairmont The Palm হোটেলে আগুন লাগে। জাবেল আলি বন্দরের একটি জেটিতেও আগুন ধরে। এই হামলার পর অনেক ধনী বাসিন্দা ও বিদেশি নাগরিক শহর ছাড়তে শুরু করেছেন। বাণিজ্যিক ফ্লাইট ব্যাহত হওয়ায় প্রাইভেট জেটের চাহিদা বেড়ে…
বাবর আজমের নামটা যে কাটা পড়বে, সেটি টি২০ বিশ্বকাপের মধ্যেই স্পষ্ট হয়েছিল। সায়েম আইয়ুব আর মোহাম্মদ নেওয়াজদের পারফরম্যান্সে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্টি ছিল, সেটিও বোঝা গিয়েছিল। পাকিস্তান মিডিয়ার ইঙ্গিত ছিল, দলকে ঢেলে সাজিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে। তাই বলে ছয়জন নবাগত! এমনই হয়েছে, গতকাল বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যেখানে ছয়টি পরিবর্তন, যার মধ্যে আবার চারজনই নতুন মুখ। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ৯ মার্চ ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা…
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকা এখন পঞ্চম দিনে গড়িয়েছে।সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ‘ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় ১ শতাংশে নেমে এসেছে।’সংস্থাটি আরও অভিযোগ করেছে, ইরানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে স্বৈরতান্ত্রিক আচরণ করছে। যারা বিশ্বজুড়ে বিস্তৃত মূল ইন্টারনেটে প্রবেশের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে এসব কোম্পানি।
মঙ্গলবার ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আইন প্রণেতাদের বলেছেন, ইরানের শাহেদ ড্রোন একটি বড় চ্যালেঞ্জ এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সকলকে আটকাতে সক্ষম হবে না, ব্রিফিংয়ে উপস্থিত একটি সূত্র জানিয়েছে।মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন যে, ড্রোনগুলো প্রত্যাশার চেয়েও বড় সমস্যা তৈরি করছে, ব্রিফিংয়ে থাকা দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে।এগুলো নিচু এবং ধীর গতিতে উড়তে সক্ষম। – এমন একটি বৈশিষ্ট্য যা এগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বিমান প্রতিরক্ষা এড়াতে বেশি সক্ষম করে তোলে। ব্রিফিংয়ের সাথে পরিচিত আরেকটি সূত্র জানিয়েছে যে, কর্মকর্তারা ড্রোনগুলো সম্পর্কে উদ্বেগকে কমিয়ে আনার চেষ্টা করেছেন…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরান আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে তবে ইরান আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় তিনি আঞ্চলিক দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেন, ইরান কূটনৈতিকভাবে যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল।প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশগুলোর সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আপনাদের সহায়তা এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।’ তিনি উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইরানের সামনে আত্মরক্ষা ছাড়া আর কোনো বিকল্প ছিল না।ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পাল্টা আঘাত কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। বরং ইরান সব সময় আঞ্চলিক দেশগুলোর…
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সদর থানার পুলিশ। সেই অভিযানের পর…
সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।মো. সাখাওয়াত হোসেন জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া…
ইরানের জেনারেল কিওমারস হায়দারি বলেছেন, ইরান তাদের লক্ষ্য অর্জন না করা এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না।বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাকে এ খবর জানিয়েছে আল-জাজিরা।খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-কমান্ডার হায়দারি বলেছেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে কোনো বিষয় নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি, এবং আমরা এই যুদ্ধ শেষ করব তখনই, যখন আমাদের লক্ষ্য অর্জিত হবে এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের জন্য অনুতপ্ত ও হতাশ করা যাবে।’
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসে এক শুনানির সময় বিক্ষোভ করলে এক মার্কিন মেরিন ভেটেরানকে জোর করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। আলজাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির হয়ে সিনেটের আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ব্রায়ান ম্যাকগিনিসকে ‘ইসরায়েলের জন্য লড়তে কেউ চায় না’ বলে চিৎকার করতে শোনা যায়, এরপর একাধিক নিরাপত্তাকর্মী তাকে কক্ষ থেকে বের করে দেয়। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মন্টানার সিনেটর টিম শিহি—যিনি নিজেও একজন মার্কিন ভেটেরান—ক্যাপিটল পুলিশের সঙ্গে মিলে ম্যাকগিনিসকে তুলে ধরে কক্ষ থেকে বের করে দিতে সহায়তা করছেন।পরে সিবিএসকে তিনি বলেন,…
এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, এ বিষয়ে পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।’ সড়ক পরিবহনমন্ত্রী বলেন,…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে শ্রীলংকার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ভারতের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বৃহস্পতিবার (৫ মার্চ) ব্লুমবার্গ ইকোনমিকসের ভূরাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক চেতনা কুমার ও অ্যাডাম ফারার লিখেছেন, এই ঘটনাটি ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার ঝুঁকি বাড়াতে পারে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য ঘরোয়া অস্বস্তির কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানি জাহাজে হামলার ঘটনাটি একটি অস্বস্তিকর দৃষ্টান্ত তৈরি করেছে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত ও শ্রীলংকা—উভয় সরকারের ওপরই রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তবে এটিকে দক্ষিণ এশিয়ায় বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত হিসেবে তারা…
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর মাজার এলাকায় দলটির নেতাকর্মীদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন। তাঁর স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন হাজারো মানুষ। এই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটজুড়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। বৃহস্পতিবার এ বিষয়ে সিলেট জেলা এনসিপির সদস্য-সচিব প্রকৌশলী কামরুল আরিফ এক বিবৃতিতে বলেন, তারাবির নামাজ শেষে মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি…
সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আরব আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে। তবে, ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলেও জানায় দেশটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শনিবার থেকে আরব আমিরাত লক্ষ্য করে চালানো ইরানের হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিদেশি নাগরিক। তাদের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি এবং একজন বাংলাদেশের নাগরিক। এছাড়া হামলা শুরু হওয়ার…
