Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
লেখক: admin
সিলেটে ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৬ মার্চ) দুপুরে দক্ষিণ সুরমায় খোজারখলা ‘মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনো কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি, জনগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার, তা করতে যাতে কোনো বিলম্ব করা না…
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার মধ্যে নতুন হামলার খবর দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী স্থাপনাগুলো চিহ্নিত করতেই বাহরাইনের ওই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এ হামলা অঞ্চলজুড়ে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ। এর আগে দুবাই-এ অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারসহ আরও কয়েকটি কৌশলগত স্থাপনাকেও লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এদিকে আমাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাত-এ তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে।…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর…
ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান থাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ দেশটিতে। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরায়েলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন। বুধবার (৪ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। তবে ইরান যুদ্ধের কারণে সেই জায়গাটি বাতিল করতে হয়। পরে একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন তারা। জানা যায়, আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে…
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়েছে। এরইমধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়। জেনিফার গ্রিফিন…
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধপরিস্থিতি ও নিরাপত্তার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনের মতো আকাশপথ বন্ধ থাকায় আজ এক দিনেই ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ আজ সকালে ঢাকা পোস্টকে এই উদ্বেজনক তথ্য নিশ্চিত করেছেন। বেবিচকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধকালীন জরুরি অবস্থায় আকাশপথ বন্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়।…
ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক অতর্কিত হামলা শুরু করে। দেশ দুইটির প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। খামেনিকে হত্যার পর তার সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানে নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে কত দেবেন? আমি বলেছি, প্রায় ১৫।ট্রাম্প বলেন,…
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান। তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এরোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর সমন্বয়ে চালানো অভিযানে তারা ভালো ফল পাচ্ছে।অভিযান প্রক্রিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীকে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণের দায়িত্ব দেওয়া হয়। আইআরজিসির দাবি, গত চার দিন যুদ্ধে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো পুরোপুরি সুরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে।এই অঞ্চলে…
লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বুধবার (৪ মার্চ) এক কড়া বার্তায় জানানো হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার্চি ইসরায়েলি শাসনামলের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে চলেছে এবং এর সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। জেনারেল শেকার্চি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ইরান একটি শক্তিশালী…
কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা।দূতাবাসের আশপাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।এদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে। নোঙর করা একটি…
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
কাউকে না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনের যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি দেখতে পান, যথাসময়েও অফিস খোলা হয়নি। পরে সেই অফিসের বারান্দায় বসে ছিলেন তিনি। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আলোচিত এই ঘটনায় এবার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। বুধবার রাতে তাদের বদলি করা হয়।ওই তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷ তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা…
মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর গ্রাহকেরা দীর্ঘ দিন ধরেই তাদের পাওনা আদায়ের দাবিতে আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।আন্দোলনরত আমানতকারীদের মূল অভিযোগ…
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান।চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়।এখন দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।
