Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন— কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। অব্যাহতি…
খুলনায় দুর্বৃত্তরা মাসুম বিল্লাহ (৪০) নামে একজন শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক। হত্যাকাণ্ডে জড়িত অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ পুলিশ আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাত…
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিরুদ্ধে ওঠা সব ধরনের দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, সরকারে দায়িত্ব পালনকালে বা জীবনের কোনো পর্যায়েই তিনি “এক টাকাও দুর্নীতি” করেননি। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন করে তাকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা ও পরিবারসহ সেখানে স্থায়ী হওয়ার অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ আখ্যা দেন। তার ভাষ্য, “আমেরিকা তো দূরের কথা, বাংলাদেশের বাইরেও বিশ্বের কোনো দেশে আমার কোনো বাড়ি বা সম্পত্তি নেই।” তিনি জানান, প্রায় এক বছর আগে ইউটিউবে তার বিরুদ্ধে এ ধরনের…
চীনের বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে একজন বর্তমান লেবার এমপির স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) কাউন্টার টেরোরিজম পুলিশিং লন্ডন, মিড-ওয়েলসের পাওইস এবং সাউথ ওয়েলসের পন্টিক্লুনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লেবার এমপি জোয়ানি রিড নিশ্চিত করেছেন যে তার স্বামী ডেভিড টেইলর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে ‘কোনো আইন ভঙ্গের’ সন্দেহ তার কখনও ছিল না এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত নন। ইস্ট কিলব্রাইড ও স্ট্র্যাথ্যাভেনের এমপি রিড আরও বলেন, চীনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই; তিনি কখনও পার্লামেন্টে চীন-সংক্রান্ত বিষয়ে কথা বলেননি এবং চীনা কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন না। গ্রেপ্তারের স্থানসহ আরও…
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত আরা তিথির। বিষয়টি নিয়ে দুই দিন পর মুখ খুলেছেন তিনি। তার দাবি, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন তিথি। স্ক্রিনশট প্রকাশ করে তিনি লেখেন, ‘ভেবেছিলাম, এগুলো জনসমক্ষে প্রকাশ করব না। প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, আর চুপ থাকা গেল না। ইতোমধ্যে কিছু জায়গায় আমি অডিও বক্তব্য দিয়েছি। নিজেরা খুব সাধু সাজতেছেন,…
কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে তেহরান যে পাল্টা হামলা চালাচ্ছে, তারই অংশ হিসেবে মঙ্গলবার (৩ মার্চ) এই ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, কাতারকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়, তবে দ্বিতীয়টি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান বড় ধরনের সামরিক সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই সংঘাতের চতুর্থ দিনে…
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাব ও চাপে ‘এসেম্বলি অব এক্সপার্টস’ তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোজতবা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোজতবা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি কোম শহরের…
ইউক্রেনের আকাশে পরিচিতি পাওয়া ইরানের ডেল্টা-উইং Shahed-136 ড্রোন এখন উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন স্থানে শত শত ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ওপর ৬৮৯টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ৬৪৫টি ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ড্রোন প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে ক্ষয়ক্ষতি ঘটায়। প্রায় সাড়ে ৩ মিটার দীর্ঘ এই ড্রোনগুলো প্রায় ৫০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদী সংঘাতে এগুলো কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ড্রোনগুলোর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং নিচু দিয়ে…
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত তারা তাদের সবচেয়ে উন্নত বা অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (IRNA)-র বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ বিষয়ে বলেন, ‘আমাদের প্রতিরোধ করার এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে, তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রথম কয়েক দিনেই আমাদের সব অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মোতায়েন করার ইচ্ছা রাখি না।’গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, মার্কিন…
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরে তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এই হামলার পর কনস্যুলেটের আশপাশে ধোঁয়া উড়তে দেখা যায়। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান বড় ধরনের সামরিক সংঘাতের অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল, যেখানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে সমাহিত করা হবে। খবর এফপির। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে শায়িত করা হবে, যেখানে তার বাবার কবর রয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান সরকার। তবে তার জানাজা ও দাফনের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। দীর্ঘ সময় দেশ পরিচালনায় থাকা খামেনির জন্মও এই শহরেই। তার…
স্পেনের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘স্পেন খুবই খারাপ আচরণ করেছে।’ এ বিষয়ে তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব সম্পর্ক ছিন্ন’ বা ‘সব লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এল। স্পেনের সমাজতান্ত্রিক সরকারের দাবি, মার্কিন সামরিক বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করে…
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তাঁর ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’ এর আগে, বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য নথিভুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেয়। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি…
