লেখক: admin

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। তিনি আরও বলেন, “বিএনপি যদি আবার ফ্যাসিবাদের পথে হাঁটতে চায়, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।” এদিকে একই অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক। তার ভাষ্য, জোটভুক্ত দলগুলো এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই তরুণের নাম মো. রাকিব বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি গাজীপুরের একটি হত্যা মামলার আসামি হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ বাদীপক্ষের। মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীরা তাঁকে আহমেদ রাকিব নামে চেনেন। একই হত্যা মামলায় রাকিবের যমজ ভাই মো. সাকিবও আসামি। মামলাটি দায়েরের পর থেকে তাঁরা পলাতক থাকলেও ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন সময় তাঁদের দেখা যাচ্ছে।

Read More

নিজ নির্বাচনী এলাকা সোনাগাজী-দাগনভূঞায় (ফেনী-৩) সন্ত্রাস, চাঁদাবাজি এবং যে কোনো অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবসাইটে অভিযোগের ব্যবস্থা চালু করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গত ২০ ফেব্রুয়ারি এই হটলাইন ও ওয়বসাইট চালু হয়। এরপর গত ছয় দিনে ওয়েবসাইটে ১৭০টি অভিযোগ জমা পড়েছে। একই সঙ্গে হটলাইন নম্বরে অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানান মন্ত্রী মিন্টু। তিনি জানান, ওয়েবসাইট ও হটলাইন খোলার পর থেকে মঙ্গলবার পর্যন্ত মানুষ অনলাইনে ১৬৭টি এবং বুধবার তিনটিসহ ছয় দিনে ১৭০টি অভিযোগ করেছেন। এ ছাড়া অসংখ্য ফোনকল পেয়েছি। এতে প্রমাণ হয়েছে– আপনারা পরিবর্তন চান।…

Read More

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন। এসময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন। ভেতরে প্রবেশের আগে গভর্নর সাংবাদিকদের বলেন, ‘এসেছি, কাজ শুরু করি।তারপর কথা বলা যাবে।’জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তী সময় দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন।গতকাল বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য তিনি নিয়োগ পান। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম…

Read More

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে শুরুতে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। তার আগে ২ জুন…

Read More

পরিবহন খাতে মালিক-শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়- আগে দেওয়া এমন বক্তব্যে অটল থেকে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমি বোঝাতে চেয়েছে চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।আপনি প্রথম বৈঠকে সড়ক মন্ত্রণালয়ে বলেছিলেন যে, সড়কের সমঝোতা করলে আসলে চাঁদাবাজি না। বিষয়টি কি আপনি পরিষ্কার করবেন? এটা নিয়ে সমালোচনা হয়েছে- এ বিষয়ে…

Read More

‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদী।’আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবো জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক লেখেন,মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করবো। জেগে উঠবে ঢাকা জানিয়ে তিনি বলেন, ‘Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’এসময় স্ট্যাটাসে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং ‘Azadi Jatra – আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানানো হয়।

Read More

অমর একুশে বই মেলা-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধামন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার প্রাঙ্গণ। তবে রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ১৮টি।বইমেলাকে…

Read More

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন পান।এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব।আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।

Read More