Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
- আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া
- আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
- মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা
- সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি
লেখক: admin
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশের (এফইআরবি) নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে এই খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিগত বিএনপি সরকার (২০০১-২০০৬) লোডশেডিং রেখে গেলেও জনগণের ওপর ঋণের পাহাড় চাপিয়ে দেয়নি। বর্তমানে বাতি জ্বললেও জাতি ঋণের জালে নিমজ্জিত। ঋণের এই দায়ভার…
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু ঐতিহ্য অনুযায়ী সম্পন্ন হওয়া তাদের বিয়ের প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই নবদম্পতি। দক্ষিণী রাজকীয় সাজে আবেগঘন উপস্থিতিতে ধরা দেওয়া এই ‘বিরোশ’ জুটির ছবি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। তবে বিয়ের ছবি প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে আসেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সামাজিক মাধ্যমে তাকে এবং অভিনেত্রী রাশমিকাকে ঘিরে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়। উল্লেখ্য, পূর্বে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দক্ষিণী এই অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ টেনে…
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার পর বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি…
নতুন সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধা পাবেন। এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা। এতে প্রায় ১২ লাখ কৃষক সুফল পাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়ার পর যত সুদই হোক, সুদ-আসলসহ…
গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফেতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, মামলার আগেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন, তাই তাকে গ্রেফতার করা প্রয়োজন। গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।রাত আনুমানিক ৩টার দিকে…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে (চেতনা) অসম্মান করেছেন। তাই তিনি রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শুধু তাই না, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ফলে তিনি রাষ্ট্রপতি পদের শপথ ভঙ্গ করেছেন। তাই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাঁকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেওয়াতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে…
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন…
পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫…
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক ৪ চোরকে উদ্ধার নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। এর জের ধরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক অবরোধ বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় রাস্তায় ইট, বাঁশ ও গাছের গুড়ি ফেলে আগুন দেয় তারা। এতে অবরোধের ৪ ঘণ্টায় সড়কে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে দুর্ভোগ সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির শাহ আলম অটোরিকশা রাস্তার ওপর রেখে ইফতার করতে যায়। এর কয়েক মিনিটের…
উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো, অপচয় রোধ ও দক্ষতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির—জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)—বৈঠকের কার্যবিবরণী বিশ্লেষণে দেখা গেছে, দেড় বছরে অন্তত ৬৫টি উন্নয়ন প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে অতিরিক্ত যোগ হয়েছে প্রায় ৭৯ হাজার ৮৩৪ কোটি টাকা। ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল, বারবার প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বৃদ্ধির প্রবণতা বন্ধ হবে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ সময় একনেকের ১৯টি বৈঠকে মোট ৮৭টি চলমান প্রকল্প সংশোধন করা হয়। এর…
ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।’সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লিখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে…
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটেছে পারিবারিক কবরস্থানকে কেন্দ্র করে। বুধবার বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিবাদ ও মারামারি হয়, যেখানে সাত্তার আহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলী নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লা এবং বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন, ফোরকানসহ আরও…
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। তিনি জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে লাগানো দুটি প্রাপ্তবয়স্ক গাছ অনুমতি ছাড়া কেটে নেন। গাছ দুটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলছেন না বলেও তারা…
