Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল কার্যক্রমকে সুরক্ষিত রাখতে প্রায় ৬৭০ কোটি টাকার একটি বড় সাইবার নিরাপত্তা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সাইবার সুরক্ষা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ‘সাইবার ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তৃণমূল পর্যায়েও সাইবার সচেতনতা ও নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ প্রকল্পটি হাতে নিয়েছে। স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত তিন বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে।প্রকল্পটির প্রাথমিক…
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। শুক্রবার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তেঁতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী সাহানাবাদ এলাকার বাসিন্দা আজিজুর রহমানকে গত বছরের ১৪ই মে সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকেই ভারতে ছিলেন ওই বাংলাদেশি নাগরিক। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ভারতে ধরে নিয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আজিজুর রহমান। গত ২২শে মার্চ,…
জাতীয় সংসদে গতকাল রবিবার পৃথক দুটি বিল পাস হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উত্থাপিত ওই বিল দুটি মাত্র ১৫ মিনিটের মধ্যে কণ্ঠভোটে পাস হয়। পাসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ এবং শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরকারি কর্মচারীদের সরাসরি বরখাস্তের বিধান করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মাত্র চার মিনিটে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশন ও স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ পাস হয়। পাস হওয়া বিলের বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২…
নতুন করে আবারও তনু হত্যার বিচারের আশার আলো দেখছে তার পরিবার। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে কুমিল্লার আদালতে তলব করা হয়েছে। রোববার রাতে তনুর পরিবার থেকে বিষয়টি সমকালকে নিশ্চিত করা হয়েছে। মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিস্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেয়ার পরই সোমবার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতকে লিখিত ব্যাখ্যা দেয়ার কথা। রাত ১১ টায় মুঠোফোনে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম। সর্বশেষ গত বছরের ৭ এপ্রিল বিকেলে কুমিল্লা সেনানিবাস এলাকার ঘটনাস্থল…
ইস্টার উৎসবের ব্যস্ততা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটে পড়েছে ইতালির প্রধান চারটি বিমানবন্দর। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার বিপি’। সোমবার (৬ এপ্রিল) ইতালীয় সংবাদ সংস্থা আনসার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বোলোগনা, মিলান লিনাতে, ট্রেভিসো এবং ভেনিস— এই চারটি বিমানবন্দরে বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এয়ার বিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় বিশেষ ফ্লাইট এবং তিন ঘণ্টার অধিক সময়ের দীর্ঘ পাল্লার ফ্লাইটগুলোকে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সাধারণ বাণিজ্যিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৯ এপ্রিল…
আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম সচল হলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারবো তখন হয়তো আবার চেষ্টা করবো রাজনীতিটা করার।’রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক…
জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলো। খবরে জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্টেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।এ ছাড়া…
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বলবেন যে জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ “হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা “হ্যাঁ”-এর পক্ষে ছিলাম। আমরা “হ্যাঁ”-এর পক্ষে আছি। আমরা দেখিয়ে যাব, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। সোমবার (৬ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে চব্বিশের বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন কারা নর্দমা…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক চিঠিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, দেশের সর্বত্র থাকা সকল বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি অনুমোদন করেন। বিদ্যুৎ বিভাগের…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি…
জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ একাধিক নির্বাচনসংক্রান্ত সংশোধনী বিল অন্তর্ভুক্ত রয়েছে। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল। এছাড়া সংসদে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে। এগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬। উত্থাপিত এই তিনটি বিলে বিরোধী দল ‘নোট অব ডিসেন্ট’ প্রদান…
ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়ে যাওয়ায় ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর জবাবে প্রায় প্রতিদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান, যা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে তেল আবিবকে। এসব হামলা প্রতিহত করতে ইসরায়েল মূলত ‘ইন্টারসেপ্টর মিসাইল’ ব্যবহার করছে। তবে টানা পাল্টা হামলার মুখে খুব অল্প সময়েই এই ক্ষেপণাস্ত্রের মজুত কমে এসেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই পরিস্থিতিতে দেশটির মন্ত্রিসভার অস্ত্র ক্রয়সংক্রান্ত কমিটি জরুরি ভিত্তিতে অ্যারো ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর অনুমোদন দিয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপি ও জেরুসালেম পোস্ট…
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অটোপাস দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাস ত্যাগ করার সময় প্রধান ফটকের সামনে তার গাড়ি অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছিল। এদিন তারা ভিসির গাড়ির সামনে অবস্থান নেয়, এমনকি কয়েকজন শিক্ষার্থী গাড়ির নিচে শুয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়। কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ১০ জন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে…
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম ‘ইরনা’। ইরনা’র খবরে বলা হয়েছে, তেহরান এই প্রস্তাব গ্রহণ না করে তাঁর অবস্থান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে সংঘাতের অবসানই একমাত্র সমাধান। এ সময় দেশটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে ইরান।
