Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
নির্বাচনের দেড় মাস পার না হতেই বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আজ যদি আবার জাতীয় নির্বাচন হয়, তবে দেশের অনেক আসনের মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন। অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়ায় এক স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা আবিদুর রহমানের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় তারেক রহমানের সমালোচনা করে সারজিস আলম বলেন, এখানকার মানুষ মন খুলে তাদের উত্তরসূরি…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখন যারা ক্ষমতায় গেছে এক মাসও হয়নি, তারা ১৮০ ডিগ্রি উল্টো ঘুরে গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিল করার ব্যবস্থা করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টো চলে। কিন্তু তারা এক মাসেই উল্টা চলছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি-জামায়াতসহ ৩৩টি দল ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক ৮৪টি সংস্কারের বিষয়ে একমত হয়েছিলাম। তার মধ্যে ৪৭টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন।’ তিনি বলেন, ‘দেশের মানুষ…
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ইং সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী – এডভোকেট সৈয়দ সারোয়ার আলম (নিশান) পেশাগত জীবন ও সাংগঠনিক দক্ষতা তিনি দীর্ঘসময় ধরে আইন পেশার সাথে যুক্ত এবং ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের মধ্যে তার সুপরিচিতি রয়েছে। একজন আইনজীবী হিসেবে আদালতের আঙিনায় নিয়মিত উপস্থিতি এবং সাধারণ আইনজীবীদের সমস্যার কথা তুলে ধরার মাধ্যমে তিনি নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষা এবং সমিতির উন্নয়নে তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক আদর্শ ও সক্রিয়তা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।…
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’-কে ‘সম্পূর্ণ বেআইনি ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছে সরকারি দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা। এ আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে ইউনূস সরকারের ১৮ মাসের শাসনকালে রাজনীতি ধ্বংসের একটি চিত্র পাওয়া যায়। রাজনৈতিক সংস্কারের নামে ইউনূস সরকার দেশের জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, তা এখন জাতীয় সংসদে আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আর…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিশর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
প্রায় আড়াই বছর ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন চলছে। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে এমন পরিস্থিতিতেও গাজার শিক্ষাব্যবস্থা ধসে পড়েনি। তার নজির মিলল এবার, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। ইসরাইল গাজার শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়ার পর এই দৃশ্য সবার মনে গভীর ছাপ ফেলেছে।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে ভবনের মালিকপক্ষ আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক নিহাদ ও কাচ্চি ভাই, খানাজ এবং তাওয়াজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহেল সিরাজও রয়েছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান সমকালকে বলেন, কেন কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে উঠে এসেছে। ২২ জনের দায়দায়িত্ব উঠে এসেছে। অভিযুক্ত অন্যরা হলেন চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক ও স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জেইন উদ্দিন…
এখন শুধু এটুকুই বলার বাকি- আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া -এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। মাত্র দুই বাক্যের এই বক্তব্যে চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত ও এনসিপি জোটের বিরোধ তীব্র আকারে ধারণ করেছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের প্রিলিমিনারি (মাস্টার্স) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত দেশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শাস্তির তালিকায় শীর্ষে অবস্থান করছে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ। সারা দেশের বিভিন্ন কলেজের মোট ৮৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ২৫ জনই এই ঐতিহ্যবাহী কলেজটির শিক্ষার্থী। বুধবার (১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও পরীক্ষকদের উত্থাপিত অভিযোগ বিস্তারিত পর্যালোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে, অভিযুক্ত…
প্রাচীনকালে দুর্গ বা প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে পরিখা খনন করে তাতে কুমির ছেড়ে দেওয়ার গল্প আমরা ইতিহাসে পড়েছি। একবিংশ শতাব্দীতে এসে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই ঐতিহাসিক কৌশলই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ ও জলাভূমি রক্ষায় এবার কুমির এবং সাপের মতো সরীসৃপ মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতোয় সংবাদমাধ্যম দ্য ফেডারেল। বাংলাদেশ ও ভারতের ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ নদীমাতৃক বা জলাভূমি বেষ্টিত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে আসা এক নির্দেশনার ভিত্তিতে বিএসএফ এই অদ্ভুত কিন্তু কৌশলগত পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে। গত ২৬ মার্চ…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় পাকিস্তানে আবারও ডিজেল ও পেট্রলের দাম প্রায় দিগুণ হারে বাড়ানো হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা জ্বালানির দাম বাড়াল দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির সরকার ডিজেলের দাম প্রায় ৫৪ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৫২০ দশমিক ৩৫ রুপি নির্ধারণ করেছে। একই সঙ্গে পেট্রলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৫৮ দশমিক ৪০ রুপি করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ সিদ্ধান্ত অনিবার্য হয়ে পড়েছে। তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবকে এই…
জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত কেউই মানছেন না সে নির্দেশনা। রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে সন্ধ্যার পরও চলছে স্বাভাবিক বেচাকেনা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, আগের মতোই খোলা রয়েছে অধিকাংশ দোকান। ক্রেতাদের ভিড় ও আলোকসজ্জায় জমজমাট পরিবেশে স্বাভাবিকভাবেই চলছে কেনাবেচা। ব্যবসায়ীরা জানান, মার্কেট বন্ধের বিষয়ে মালিক সমিতি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তাই তারা আগের নিয়মেই ব্যবসা পরিচালনা করছেন। তবে ক্রেতা ও বিক্রেতা উভয়ই জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেক ক্রেতা বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ হলে তারা অফিস শেষে সময় মিলিয়ে আগেভাগেই…
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে বড় হুমকি হিসেবে দেখছেন সিঙ্গাপুরের কোচ গেভিন লি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ গোল করেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এর মধ্যে একটি গোল এসেছে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে। তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই সিঙ্গাপুর কোচের। মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। প্রথম লেগে তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।ম্যাচপূর্ব…
ক্ষমতার শেষ বছরে বিদেশ থেকে ৯ বিলিয়ন ডলারের উপরে ঋণ করেছে ইউনূস সরকার। ফলে আরো তীব্র হয়েছে দায়-দেনার চাপ। যা বাড়তি সংকট তৈরি করবে পরিশোধের ক্ষেত্রেও। বিশ্লেষকরা মনে করেন, ঋণের অর্থের যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাড়াতে হবে অভ্যন্তরীণ রাজস্ব আদায়।অবকাঠামো উন্নয়ন কিংবা কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর বিদেশ থেকে ঋণ করতে হয় বাংলাদেশকে। আর গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সেই উৎসে নির্ভরতা বাড়ছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেবল ইউনূস সরকারের শেষ বছরই অতিরিক্ত ঋণ নেওয়া হয় ৯ বিলিয়ন ডলার। যার বড় একটা অংশ ছিল সরকার পরিচালনার জন্য। তথ্য বলছে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক…
